এপ্রিল থিসিস কী?
উত্তর: এপ্রিল থিসিস ছিল বলশেভিক নেতা ভ্লাদিমির লেনিন প্রদত্ত দিকনির্দেশক প্রতিপাদ্য। ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের বিজয়ের পর এক বিশেষ পরিস্থিতিতে সুইজারল্যান্ডের দীর্ঘ নির্বাসন জীবনের পর এপ্রিলের ৩ তারিখ রাত্রে লেনিন রাশিয়ায় ফিরে আসেন। পেত্রোগাদে পৌঁছে তিনি তাৎক্ষণিকভাবে অপেক্ষমান শ্রমিক ও সৈনিক জনতার সামনে এক ছোট্ট কিন্তু বিখ্যাত ভাষণ দেন, যাতে তিনি সমাজতান্ত্রিক বিপ্লবে বিজয় অর্জনের আহ্বান জানান। এটাই এপ্রিল থিসিস নামে পরিচিত।
HSC History 2nd Paper Chapter 4: বলশেভিক বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 4: বলশেভিক বিপ্লব · সৃজনশীল
এপ্রিল থিসিস কী?
উত্তর