উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের বলশেভিক বিপ্লবের মিল রয়েছে। বিশ্বের ইতিহাসে বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব। এ বিপ্লবের আগে রাশিয়ার সাধারণ মানুষ যুগ যুগ ধরে সম্রাট ও অভিজাতদের হাতে শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে শ্রমিক এবং কৃষক শ্রেণির মানুষের ন্যূনতম সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিল না। এ অসহনীয় অবস্থা থেকে তাদেরকে মুক্ত করার জন্য ভ্লাদিমির ইলিচ লেনিন প্রথমে ১৮৯৮ সালে বিপ্লবী দল 'সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি' গঠন করেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংকটকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। প্রথম বিশ্বযুদ্ধের কারণে সৃষ্ট আর্থিক ও সামরিক দুর্ভোগ রাশিয়ার সেনাবাহিনী ও কর্মজীবীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ জাগিয়ে তুলেছিল। এমন প্রেক্ষাপটে শ্রমিক, কৃষক ও সেনাবাহিনীর একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯১৭ সালের ২৫ অক্টোবর রুশ বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ায় সাম্যবাদী শাসন প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে দেখা যায়, উনিশ শতকের সত্তরের দশকে বাংলার শ্রমিক- কৃষকসহ সবার অংশগ্রহণে একটি জনযুদ্ধ হয়। এ যুদ্ধের লক্ষ্য শোষণের অবসান ঘটিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। বাংলার ওই জনযুদ্ধের সাথে রাশিয়ার বলশেভিক বিপ্লবের পটভূমির সাদৃশ্য রয়েছে। এ কারণে বলা যায়, উদ্দীপকের ঘটনায় বলশেভিক বিপ্লবের প্রতিফলন ঘটেছে।
HSC History 2nd Paper Chapter 4: বলশেভিক বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 4: বলশেভিক বিপ্লব · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর