শেয়ারFacebookWhatsApp

কাদের চৌধুরীর দাবি অনুযায়ী পদক্ষেপ নিলে প্রাথমিকভাবে সরকারকে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে? ব্যাখ্যা করো ।

উত্তর: কাদের চৌধুরীর দাবি অনুযায়ী পদক্ষেপ নিলে প্রাথমিকভাবে সরকারকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। উদ্দীপকে কাদের চৌধুরী সমাজের ধনী ব্যক্তিদের সকল সম্পত্তি রাষ্ট্রীয়করণের মাধ্যমে সম্পদের সুষম বণ্টনের দাবি সরকারের নিকট উত্থাপন করেন। যার ফলে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার অনেক মৌলিক পরিবর্তন সাধিত হবে। উদ্দীপকের মতো ভ্লাদিমির ইলিচ লেনিন বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার সকল সম্পত্তি জাতীয়করণের নীতি গ্রহণ করেন। যার ফলে কৃষকরা জমিদারদের সম্পত্তি দখল করতে উদ্গ্রীব হয় এবং তা নিজ সম্পত্তি হিসেবেই রেখে দেয়। তারা নিজেরা জমি চাষ করে এবং সেই জমিতে যে ফসল উৎপাদন হয়, তা নিজেরা সব রেখে দেয়। প্রয়োজনের অতিরিক্ত ফসল সরকার নিতে চাইলে সরকারকে দেয় না। সরকার জোর করে কিন্তু তারা প্রয়োজনের অতিরিক্ত ফসল উৎপাদন হ্রাস করে দেয়, যাতে সরকার আর না নিতে পারে। এজন্য রাশিয়ায় দুর্ভিক্ষ দেখা দেয় । এছাড়া শিল্পপ্রতিষ্ঠানগুলোও জাতীয়করণ করে। তখন শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করে শ্রমিক সম্প্রদায় এবং অভিজ্ঞতার অভাবে শিল্প উৎপাদনে অব্যবস্থা দেখা দেয়। শিল্প খাতে উৎপাদনও হ্রাস পায়। ফলে উৎপাদিত পণ্যের মূল্য অনেক বেড়ে যায়। সুতরাং বলা যায়, কাদের চৌধুরীর দাবি অনুযায়ী পদক্ষেপ নিলে প্রাথমিকভাবে সরকারকে উপরিউক্ত সমস্যার সম্মুখীন হতে হবে।

HSC History 2nd Paper Chapter 4: বলশেভিক বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · Chapter 4: বলশেভিক বিপ্লব · সৃজনশীল

কাদের চৌধুরীর দাবি অনুযায়ী পদক্ষেপ নিলে প্রাথমিকভাবে সরকারকে কি ধর…

উদ্দীপক

সমাজের যারা ধনী তারা দিন দিন ধনী হচ্ছে এবং গরিবেরা ক্রমাগত নিম্নতর জীবনব্যবস্থায় চলে যাচ্ছে- এ নিয়ে কাদের চৌধুরী খুবই উদ্বিগ্ন। তিনি সমাজে খেটে খাওয়া মানুষের অফিস, শিল্প কারখানা, কৃষি জমিতে শ্রম না দেওয়ার নির্দেশ দেন। এছাড়া কাদের চৌধুরী সমাজের ধনী ব্যক্তিদের সকল সম্পত্তি রাষ্ট্রীয়করণের মাধ্যমে সম্পদের সুষম বণ্টনের দাবি সরকারের নিকট উত্থাপন করেন।

উত্তর

রুশ বিপ্লবের অপর নাম অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব।

উত্তর

১৯১৭ সালে ১৬ এপ্রিল লেনিন রাশিয়ায় প্রত্যাবর্তন করে তার পরের দিন যে তত্ত্ব প্রদান করেন তাই বিশ্বের ইতিহাসে 'এপ্রিল থিসিস' নামে খ্যাত। রাশিয়ায় প্রত্যাবর্তনের পরের দিনই লেনিন আকস্মিকভাবে তার 'এপ্রিল তত্ত্ব' বা 'এপ্রিল থিসিস' ঘোষণা করেন। এ এপ্রিল তত্ত্বের মূল বিষয় ছিল- ১. সামরিক সরকারের সাথে অসহযোগিতা করা । ২. ক্রমাগত যুদ্ধবিরোধী প্রচার চালানো। ৩. সকল জমি রাষ্ট্রীয়করণ করা। ৪. 'সোভিয়েত সমূহকে ক্ষমতাসম্পন্ন করে তোলা। লেনিনের এ 'এপ্রিল তত্ত্ব' সময়ের দাবি ছিল।

উত্তর

কাদের চৌধুরীর দাবি অনুযায়ী পদক্ষেপ নিলে প্রাথমিকভাবে সরকারকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। উদ্দীপকে কাদের চৌধুরী সমাজের ধনী ব্যক্তিদের সকল সম্পত্তি রাষ্ট্রীয়করণের মাধ্যমে সম্পদের সুষম বণ্টনের দাবি সরকারের নিকট উত্থাপন করেন। যার ফলে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার অনেক মৌলিক পরিবর্তন সাধিত হবে। উদ্দীপকের মতো ভ্লাদিমির ইলিচ লেনিন বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার সকল সম্পত্তি জাতীয়করণের নীতি গ্রহণ করেন। যার ফলে কৃষকরা জমিদারদের সম্পত্তি দখল করতে উদ্গ্রীব হয় এবং তা নিজ সম্পত্তি হিসেবেই রেখে দেয়। তারা নিজেরা জমি চাষ করে এবং সেই জমিতে যে ফসল উৎপাদন হয়, তা নিজেরা সব রেখে দেয়। প্রয়োজনের অতিরিক্ত ফসল সরকার নিতে চাইলে সরকারকে দেয় না। সরকার জোর করে কিন্তু তারা প্রয়োজনের অতিরিক্ত ফসল উৎপাদন হ্রাস করে দেয়, যাতে সরকার আর না নিতে পারে। এজন্য রাশিয়ায় দুর্ভিক্ষ দেখা দেয় । এছাড়া শিল্পপ্রতিষ্ঠানগুলোও জাতীয়করণ করে। তখন শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করে শ্রমিক সম্প্রদায় এবং অভিজ্ঞতার অভাবে শিল্প উৎপাদনে অব্যবস্থা দেখা দেয়। শিল্প খাতে উৎপাদনও হ্রাস পায়। ফলে উৎপাদিত পণ্যের মূল্য অনেক বেড়ে যায়। সুতরাং বলা যায়, কাদের চৌধুরীর দাবি অনুযায়ী পদক্ষেপ নিলে প্রাথমিকভাবে সরকারকে উপরিউক্ত সমস্যার সম্মুখীন হতে হবে।

উত্তর

কাদের চৌধুরীর মধ্যে এক বিশেষ বিপ্লবী আদর্শ বিদ্যমান এ বিষয়ে আমি একমত। উদ্দীপকের কাদের চৌধুরী সমাজের আর্থিক ও শ্রেণিবৈষম্যের সমস্যা সমাধানে খেটে খাওয়া মানুষদের অফিস, শিল্প কারখানা, কৃষি জমিতে শ্রম না দেওয়ার নির্দেশ দেন। এছাড়া তিনি সমাজের ধনী ব্যক্তিদের সকল সম্পত্তি রাষ্ট্রীয়করণের মাধ্যমে সরকারের কাছে সম্পদের সুষম বণ্টনের দাবি উত্থাপন করেন। তার সমাধান ও দাবি সমাজতান্ত্রিক মতাদর্শের, যা বলশেভিক বা সমাজতান্ত্রিক বিপ্লব হতে উদ্ভূত। ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এ বিপ্লব রাশিয়ার মানুষের আর্থ-সামাজিক-রাজনৈতিক জীবনে এক বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা করে। রুশ বিপ্লবের আগে রাশিয়ার কৃষক-শ্রমিক শ্রেণি ছিল নির্যাতিত ও শোষিত। তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা ছিল শোচনীয়। কৃষক-শ্রমিকরা জমিদার ও ধনীদের অত্যাচার এবং শোষণের শিকার হতো। বলশেভিক দল শ্রমিকদের মধ্যে গোপনে প্রচার চালিয়ে তাদের সংঘবদ্ধ করে বিপ্লবমুখী করে তোলে। এর ধারাবাহিকতায় সংঘটিত হয় ঐতিহাসিক অক্টোবর বিপ্লব। এ বিপ্লবের ফলে রাশিয়ার জারতন্ত্রের অবসান হয়, ধনী ও গরিবের মধ্যে বৈষম্য দূর হয়। শ্রমিকরা শিক্ষালাভসহ বিভিন্ন অধিকার ভোগ করার সুযোগ পায়। পরিশেষে বলা যায়, কাদের চৌধুরীর মধ্যে এক বিশেষ বিপ্লবী আদর্শ তথা সমাজতান্ত্রিক বিপ্লবী আদর্শ বিদ্যমান ।
HSCHistory 2nd PaperChapter 4: বলশেভিক বিপ্লব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'নাহার' নামক একটি কারখানায় শ্রমিক বিপ্লব সংঘটিত হয়। ফলে শ্রমিকরা শিক্ষা লাভের সুযোগ পায়। তাদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠে। ধনী-গরিবের বৈষম্য দূর হয়।

Comilla · 2017

ক
লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?
খ
প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।
গ
উদ্দীপকের পরিবর্তন কি রুশ বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
উল্লিখিত পরিবর্তন রাশিয়ায় কি ধরনের প্রভাব ফেলেছিল বলে তুমি মনে কর? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।

প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?

লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পাকিস্তান আমলে বাংলার শ্রমিক-কৃষকসহ সকল স্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণে একটি সর্বাত্মক জনযুদ্ধ হয়। এ যুদ্ধ ছিল শোষকের বিরুদ্ধে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এই যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেন।

Comilla · 2017

ক
ভার্সাই নগরী কোথায়?
খ
নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের নেতৃত্বের ন্যায় উক্ত ঘটনার নায়কের ভূমিকা লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।

নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ভার্সাই নগরী কোথায়?

ভার্সাই নগরী কোথায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৮৫৫ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। জমিদার, মহাজন ও ইংরেজ কর্মচারীদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সাঁওতালরা সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয়। শোষণ ও বৈষম্যহীন সমাজব্যবস্থার জন্য অনেক সাঁওতাল জীবন বিসর্জন দেয়। অবশেষে ইংরেজ সরকার সাঁওতালদের পক্ষে বৈষম্যহীন আইন পাস করতে বাধ্য হয়। সাঁওতালরা সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করে নতুন শোষণহীন সমাজ ব্যবস্থার সাথে পরিচিত হয়।

Dhaka · 2017

ক
'নিহিলিজম' কী?
খ
'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকে সাঁওতালদের সংগ্রামের সাথে বিশ শতকের প্রথম দিকের কোন সংগ্রামের সাদৃশ্য রয়েছে? পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।
ঘ
তুমি কি মনে কর, উক্ত সংগ্রামের প্রভাব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।

'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'নিহিলিজম' কী?

'নিহিলিজম' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উল্লিখিত পরিবর্তন রাশিয়ায় কি ধরনের প্রভাব ফেলেছিল বলে তুমি মনে কর? যুক্তি দাও।উদ্দীপকের পরিবর্তন কি রুশ বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?উদ্দীপকের নেতৃত্বের ন্যায় উক্ত ঘটনার নায়কের ভূমিকা লেখ।উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।ভার্সাই নগরী কোথায়?তুমি কি মনে কর, উক্ত সংগ্রামের প্রভাব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল? তোমার মতাউদ্দীপকে সাঁওতালদের সংগ্রামের সাথে বিশ শতকের প্রথম দিকের কোন সংগ্রামের সাদৃশ্য র'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।'নিহিলিজম' কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।