“উক্ত বিপ্লব পৃথিবীকে এক নতুন রাষ্ট্রদর্শন উপহার দিয়েছিল”- মূল্যায়ন করো ।
উত্তর: উক্ত বিপ্লব অর্থাৎ বলশেভিক বিপ্লব পৃথিবীকে এক নতুন রাষ্ট্রদর্শন উপহার দিয়েছিল। রাশিয়ায় সংঘটিত ১৯১৭ সালের এ ঘটনা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ । এর মাধ্যমে রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। রাশিয়ার শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের নেতা লেনিন রুশ বিপ্লবের মাধ্যমে যে আলোড়ন তুলেছিলেন, তাতে আলোড়িত হয়েছিল গোটা বিশ্বের রাজনীতি। সমাজ বিকাশের ধারাবাহিকতায় পৃথিবীর জাতিসমূহ বিংশ শতাব্দীতে সমাজতন্ত্রের ভাবধারায় আলোড়িত হয়েছিল। রুশ বিপ্লবের পর ইউরোপের বেশ কয়েকটি দেশসহ এশিয়ার চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া এবং লাতিন আমেরিকার কিউবায় সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। ধারণা করা হয়েছিল পৃথিবীর সব দেশ ও জাতি রুশ বিপ্লব দ্বারা প্রভাবিত হবে। কিন্তু রাশিয়ার সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা টেকসই উন্নয়ন ঘটাতে পারেনি। এ বিপ্লব মানুষের সামগ্রিক চাহিদা পূরণ করতে পারেনি। তদুপরি পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি। তবে রুশ বিপ্লবের প্রভাবে এশিয়া ও আফ্রিকা মহাদেশে উপনিবেশবাদ ভেঙে পড়ে এবং জাতীয় সংগ্রাম তীব্রতর হয়েছিল। পরিশেষে বলা যায়, বলশেভিক বিপ্লব/ রুশ বিপ্লব পৃথিবীকে এক নতুন রাষ্ট্রদর্শনের উপহার দিয়েছিল।
HSC History 2nd Paper Chapter 4: বলশেভিক বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 4: বলশেভিক বিপ্লব · সৃজনশীল
“উক্ত বিপ্লব পৃথিবীকে এক নতুন রাষ্ট্রদর্শন উপহার দিয়েছিল”- মূল্যায…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর