উল্লিখিত পরিবর্তন রাশিয়ায় কী ধরনের প্রভাব ফেলেছিল বলে তুমি মনে কর? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে আলোচিত পরিবর্তন অর্থাৎ বলশেভিক বিপ্লব পরবর্তী পরিবর্তন বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ায় নানা ধরনের প্রভাব ফেলেছিল বলে আমি মনে করি।. রাশিয়ায় বলশেভিক বিপ্লবের ফলে সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তন হয়। এ বিপ্লবের ফলে রাশিয়া থেকে জারতন্ত্র ও বুর্জোয়া গণতন্ত্র উচ্ছেদ হয়। নতুন রাজনৈতিক ব্যবস্থায় সারাবিশ্বে প্রচলিত প্রথাগত শ্রেণিভিত্তিক সমাজের পরিবর্তে শ্রেণিহীন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়। এ বিপ্লবের লক্ষ্য ছিল বিদ্যমান বৈষম্য ও শোষণমূলক ব্যবস্থা উচ্ছেদ করা। বিপ্লবের পর পুরনো প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলা হয়। নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাম হয় সোভিয়েত ইউনিয়ন। এতে ধনী ও গরিবের ব্যবধান ঘুচিয়ে আনা হয়। ফলে সমাজের পিছিয়ে থাকা মানুষের জীবনযাত্রার মান ক্রমে উন্নত হয়। বিপ্লবের পর দেশের সব নাগরিকের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ব্যাপক গণশিক্ষা কর্মসূচি চালু করা হয়। খুব অল্প সময়ে সংখ্যাগরিষ্ঠ রুশ জাতি ছাড়া অন্য জাতিগোষ্ঠীর মানুষও শিক্ষিত হয়ে ওঠে। রাষ্ট্র প্রত্যেক নাগরিকের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও বাসস্থানের দায়িত্ব গ্রহণ করে। স্থানীয় সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয় স্থানীয় 'সোভিয়েত' বা পরিষদগুলোকে। বলশেভিকরা ক্ষমতা গ্রহণ করে বিপ্লববিরোধী শক্তি 'White terror [গণিত] বা 'শ্বেত সন্ত্রাসীদের' কঠোরভাবে দমন করে। সর্বোপরি এ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সমাজতন্ত্রের যে ভিত্তি নির্মিত হয়, তার ওপর নির্ভর করে সেদেশের কৃষকশ্রমিক শ্রেণি সাম্যবাদী সমাজ গঠনে উদ্বুদ্ধ হয়।
HSC History 2nd Paper Chapter 4: বলশেভিক বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 4: বলশেভিক বিপ্লব · সৃজনশীল
উল্লিখিত পরিবর্তন রাশিয়ায় কী ধরনের প্রভাব ফেলেছিল বলে তুমি মনে কর? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর