উদ্দীপকে উল্লিখিত বিশ শতকের বিপ্লব তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টি নির্দেশ করে। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিশ শতকের বিপ্লব আমার পাঠ্যবইয়ের রুশ বিপ্লব তথা বলশেভিক বিপ্লবকে নির্দেশ করে। ১৯১৭ সালে রাশিয়ায় কৃষক, শ্রমিক ও সৈনিকের সশস্ত্র অভ্যুত্থান ও রাষ্ট্র ক্ষমতা দখল ইতিহাসে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব নামে পরিচিত। বলশেভিক পার্টির নেতৃত্বে এ বিপ্লব সংঘটিত হয় বলে একে বলশেভিক বিপ্লবও বলা হয়। বিপ্লবের পূর্বে জারতন্ত্রের কুশাসনে রাশিয়ার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দুরবস্থার সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা ভোগ করত অভিজাত সম্প্রদায়। কৃষক-শ্রমিকরা জমিদার ও ধনীদের অত্যাচার এবং শোষণের শিকার হতো। জারতন্ত্রের নিষ্পেষণমূলক শাসনের কারণেই রাশিয়ায় রুশ বিপ্লবের মতো এক ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, অষ্টাদশ শতকে ইউরোপ মহাদেশের ১টি বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবের ফলে দেশে পুরানো সমাজ ও শাসনব্যবস্থা ভেঙে দিয়ে এক নতুন যুদ্ধের সূচনা ঘটে। এ বিপ্লবের মাধ্যমে শোষিত শ্রেণি অধিকারভোগী অভিজাত শ্রেণিকে ক্ষমতাচ্যুত করে। বিশ শতকের শুরুতে ইউরোপে এ রকম আরেকটি বিপ্লবের ফলে পুঁজিবাদী শ্রেণির অবসান ঘটে। উদ্দীপকের এ ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বলশেভিক বিপ্লবের মিল পাওয়া যায়।
HSC History 2nd Paper Chapter 4: বলশেভিক বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 4: বলশেভিক বিপ্লব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিশ শতকের বিপ্লব তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টি নির্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর