শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের লর্ড রিপনের মতো ইউরোপের কোন নেতা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বিপ্লবের নেতৃত্ব দেন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের লর্ড রিপনের মতো ইউরোপের যে নেতা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বিপ্লবের নেতৃত্ব দেন তিনি হলেন আমার পাঠ্যপুস্তকের ভ্লাদিমির ইলিচ লেনিন। বলশেভিক বিপ্লবের মূল পরিকল্পনাকারী, রূপকার ও সংগঠক ছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। রাশিয়ার-বিপ্লব পরবর্তী সমাজতান্ত্রিক ব্যবস্থারও প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া লেনিন ছাত্র হিসেবে ছিলেন মেধাবী। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পরিবারের সদস্যদের মধ্যে তার ওপর বড় ভাই আলেকজান্ডারের প্রভাব পড়েছিল। বলশেভিক বা রুশ বিপ্লবের আগে রাশিয়া সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সম্রাট ও অভিজাতদের হাতে শাসন ও শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ সৈনিকদের ন্যূনতম সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ছিল না। এ অবস্থা থেকে তাদের মুক্তি করার জন্য লেনিন ১৮৯৮ সালে বিপ্লবী দল সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠন করেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংগঠনকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের কারণে আর্থিক ও সামাজিক দুর্ভোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ জাগিয়ে তুলেছিল। এমতাবস্থায় কৃষক, শ্রমিক ও সৈনিকদের একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ায় বৈষম্যহীন সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়। উদ্দীপকে লর্ড রিপন শ্রমিকদের কল্যাণের জন্য ফ্যাক্টরি আইনের মাধ্যমে শিল্প শ্রমিকদের দৈনিক ৮ ঘন্টা কাজ করার নিয়ম চালু করেন। তাছাড়া তিনি 'ইলবার্ট বিল' প্রণয়ন করে ভারতীয় এবং ইউরোপীয়দের মধ্যে জাতিগত বৈষম্য নিরসনে সচেষ্ট হন। সুতরাং বলা যায়, লর্ড রিপনের সাথে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার বিপ্লবে নেতৃত্ব দেওয়া লেনিনের মিল রয়েছে।

HSC History 2nd Paper Chapter 4: বলশেভিক বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · Chapter 4: বলশেভিক বিপ্লব · সৃজনশীল

উদ্দীপকের লর্ড রিপনের মতো ইউরোপের কোন নেতা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা…

উদ্দীপক

লর্ড রিপন শ্রমিকদের কল্যাণের জন্য 'ফ্যাক্টরি আইনের' মাধ্যমে শিল্প শ্রমিকদের দৈনিক ৮ ঘন্টা কাজ করার নিয়ম চালু করেন। তাছাড়া তিনি 'ইলবার্ট বিল' প্রণয়ন করে ভারতীয় এবং ইউরোপীয়দের মধ্যে জাতিগত বৈষম্য নিরসনে সচেষ্ট হন।

উত্তর

রুশ বিপ্লবের অপর নাম বলশেভিক বিপ্লব।

উত্তর

রাশিয়ার সমাজ বরাবরই দুটি শ্রেণিতে বিভক্ত ছিল। অভিজাত শ্রেণি ও ভূমিহীন শ্রেণি। আর এ অভিজাত শ্রেণির প্রধান ছিলেন জার। তিনি অনেকটা স্বৈরাচারী শাসকের বেশে আবির্ভূত হন। দেশের সকল জমিই থাকত জারের অধীন। তিনি সকল ক্ষেত্রে অধিপতি হিসেবে পরিগণিত হন।

উত্তর

উদ্দীপকের লর্ড রিপনের মতো ইউরোপের যে নেতা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বিপ্লবের নেতৃত্ব দেন তিনি হলেন আমার পাঠ্যপুস্তকের ভ্লাদিমির ইলিচ লেনিন। বলশেভিক বিপ্লবের মূল পরিকল্পনাকারী, রূপকার ও সংগঠক ছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। রাশিয়ার-বিপ্লব পরবর্তী সমাজতান্ত্রিক ব্যবস্থারও প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া লেনিন ছাত্র হিসেবে ছিলেন মেধাবী। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পরিবারের সদস্যদের মধ্যে তার ওপর বড় ভাই আলেকজান্ডারের প্রভাব পড়েছিল। বলশেভিক বা রুশ বিপ্লবের আগে রাশিয়া সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সম্রাট ও অভিজাতদের হাতে শাসন ও শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ সৈনিকদের ন্যূনতম সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ছিল না। এ অবস্থা থেকে তাদের মুক্তি করার জন্য লেনিন ১৮৯৮ সালে বিপ্লবী দল সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠন করেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংগঠনকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের কারণে আর্থিক ও সামাজিক দুর্ভোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ জাগিয়ে তুলেছিল। এমতাবস্থায় কৃষক, শ্রমিক ও সৈনিকদের একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ায় বৈষম্যহীন সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়। উদ্দীপকে লর্ড রিপন শ্রমিকদের কল্যাণের জন্য ফ্যাক্টরি আইনের মাধ্যমে শিল্প শ্রমিকদের দৈনিক ৮ ঘন্টা কাজ করার নিয়ম চালু করেন। তাছাড়া তিনি 'ইলবার্ট বিল' প্রণয়ন করে ভারতীয় এবং ইউরোপীয়দের মধ্যে জাতিগত বৈষম্য নিরসনে সচেষ্ট হন। সুতরাং বলা যায়, লর্ড রিপনের সাথে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার বিপ্লবে নেতৃত্ব দেওয়া লেনিনের মিল রয়েছে।

উত্তর

পরবর্তী শাসনব্যবস্থায় উক্ত ব্যক্তি অর্থা ভ্লাদিমির লেনিন অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ১৯১৭ সালে বলশেভিক বিপ্লবের পর ভ্লাদিমির লেনিন রাশিয়াকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার কাজে হাত দেন। তিনি সর্বপ্রথম জার্মানির সাথে যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপন করেন। লেনিনের আমলে রাশিয়ার সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বহু পরিবর্তন সাধিত হয়েছিল। তিনি শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কৃষি খামারগুলো রাষ্ট্র কর্তৃক অধিগ্রহণের সিদ্ধান্ত নেন। তার নতুন অর্থনৈতিক পরিকল্পনা সফল হয়। এ নতুন অর্থ পরিকল্পনা কৃষকদের কাছ থেকে খাদ্যশস্যের পরিবর্তে তাদের ওপর একটি নির্দিষ্ট কর ধার্য করা হয়, ব্যাংক অর্থসংক্রান্ত ব্যবস্থার উন্নতি বিধান করা হয়, শ্রমিকদের ক্রমবর্ধিত হারে মজুরি বেঁধে দেওয়া হয়, শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। ফলে দেশে উন্নয়নের গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এরই ধারাবাহিকতায় লেনিন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করার প্রস্তুতি নিতে থাকেন। লেনিনের উল্লেখযোগ্য কৃতিত্ব হলো সোভিয়েত প্রজাতন্ত্রের জন্য একটি সংবিধান রচনা করা। তার সর্বশেষ কৃতিত্ব ছিল বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে বলশেভিক সরকারের স্বীকৃতি লাভ। ১৯২৪ সালে ইংল্যান্ড প্রথম রাশিয়াকে স্বীকৃতি দেয়। অতএব বলা যায়, শাসনব্যবস্থায় লেনিন কৃতিত্বের সাক্ষর রাখেন।
HSCHistory 2nd PaperChapter 4: বলশেভিক বিপ্লব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'নাহার' নামক একটি কারখানায় শ্রমিক বিপ্লব সংঘটিত হয়। ফলে শ্রমিকরা শিক্ষা লাভের সুযোগ পায়। তাদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠে। ধনী-গরিবের বৈষম্য দূর হয়।

Comilla · 2017

লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?
প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।
উদ্দীপকের পরিবর্তন কি রুশ বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উল্লিখিত পরিবর্তন রাশিয়ায় কি ধরনের প্রভাব ফেলেছিল বলে তুমি মনে কর? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।

প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?

লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পাকিস্তান আমলে বাংলার শ্রমিক-কৃষকসহ সকল স্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণে একটি সর্বাত্মক জনযুদ্ধ হয়। এ যুদ্ধ ছিল শোষকের বিরুদ্ধে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এই যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেন।

Comilla · 2017

ভার্সাই নগরী কোথায়?
নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের নেতৃত্বের ন্যায় উক্ত ঘটনার নায়কের ভূমিকা লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।

নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ভার্সাই নগরী কোথায়?

ভার্সাই নগরী কোথায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৮৫৫ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। জমিদার, মহাজন ও ইংরেজ কর্মচারীদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সাঁওতালরা সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয়। শোষণ ও বৈষম্যহীন সমাজব্যবস্থার জন্য অনেক সাঁওতাল জীবন বিসর্জন দেয়। অবশেষে ইংরেজ সরকার সাঁওতালদের পক্ষে বৈষম্যহীন আইন পাস করতে বাধ্য হয়। সাঁওতালরা সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করে নতুন শোষণহীন সমাজ ব্যবস্থার সাথে পরিচিত হয়।

Dhaka · 2017

'নিহিলিজম' কী?
'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।
উদ্দীপকে সাঁওতালদের সংগ্রামের সাথে বিশ শতকের প্রথম দিকের কোন সংগ্রামের সাদৃশ্য রয়েছে? পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর, উক্ত সংগ্রামের প্রভাব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।

'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'নিহিলিজম' কী?

'নিহিলিজম' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উল্লিখিত পরিবর্তন রাশিয়ায় কি ধরনের প্রভাব ফেলেছিল বলে তুমি মনে কর? যুক্তি দাও।উদ্দীপকের পরিবর্তন কি রুশ বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?উদ্দীপকের নেতৃত্বের ন্যায় উক্ত ঘটনার নায়কের ভূমিকা লেখ।উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।ভার্সাই নগরী কোথায়?তুমি কি মনে কর, উক্ত সংগ্রামের প্রভাব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল? তোমার মতাউদ্দীপকে সাঁওতালদের সংগ্রামের সাথে বিশ শতকের প্রথম দিকের কোন সংগ্রামের সাদৃশ্য র'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।'নিহিলিজম' কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।