শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের নেতার সাথে তৎকালীন ইউরোপের কোন দেশের কোন নেতার মিল রয়েছে- ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত নেতার কার্যক্রম আমার পাঠ্যবইয়ের বলশেভিক বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। বলশেভিক বিপ্লবের মূল পরিকল্পনাকারী, রূপকার ও সংগঠক ছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। রাশিয়ার বিপ্লব-পরবর্তী সমাজতান্ত্রিক ব্যবস্থারও প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া লেনিন ছাত্র হিসেবে ছিলেন মেধাবী। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পরিবারের সদস্যদের মধ্যে তার ওপর বড় ভাই আলেকজান্ডারের প্রভাব পড়েছিল। বলশেভিক বা রুশ বিপ্লবের আগে রাশিয়ার সাধারণ মানুষ দীর্ঘদিন দরে সম্রাট ও অভিজাতদের হাতে শাসন ও শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ সৈনিকদের ন্যূনতম সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ছিল না। এ অবস্থা থেকে তাদের মুক্তি করার জন্য লেনিন ১৮৯৮ সালে বিপ্লবী দল সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠন করেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংগঠনকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের কারণে আর্থিক ও সামাজিক দুর্ভোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ জাগিয়ে তুলেছিল। এমতাবস্থায় কৃষক, শ্রমিক ও সৈনিকদের একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ায় বৈষম্যহীন সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়। অতএব বলা যায়, উদ্দীপকের নেতার সাথে লেনিনের সাদৃশ্য রয়েছে।

HSC History 2nd Paper Chapter 4: বলশেভিক বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · Chapter 4: বলশেভিক বিপ্লব · সৃজনশীল

উদ্দীপকের নেতার সাথে তৎকালীন ইউরোপের কোন দেশের কোন নেতার মিল রয়েছে-…

উদ্দীপক

ময়মনপুরের জনগণ দীর্ঘদিন যাবৎ জমিদার ও মাতব্বর শ্রেণির লোকদের দ্বারা অত্যাচারিত, নির্যাতিত। গ্রামের কৃষক, শ্রমিক ও মেহনতী জনগণ করিম শাহের নেতৃত্বে সমাজ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়। তারা সকলকে জানিয়ে দেয় যে, গ্রামের জমিদার-মাতব্বর শ্রেণির খবরদারি ধ্বংস না করলে গ্রামের উন্নতি সম্ভব না। গ্রামের জনগণ করিম শাহের নেতৃত্বে সাড়া দিয়ে গ্রামের মাতব্বরি-জমিদারি উচ্ছেদ করে।

উত্তর

১৯১৭ সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়।

উত্তর

রাশিয়ার সমাজ বরাবরই দুটি শ্রেণিতে বিভক্ত ছিল। অভিজাত শ্রেণি ও ভূমিহীন শ্রেণি। আর এ অভিজাত শ্রেণির প্রধান ছিলেন জার। তিনি অনেকটা স্বৈরাচারী শাসকের বেশে আবির্ভূত হন। দেশের সকল জমিই থাকত জারের অধীন। তিনি সকল ক্ষেত্রে অধিপতি হিসেবে পরিগণিত হন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নেতার কার্যক্রম আমার পাঠ্যবইয়ের বলশেভিক বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। বলশেভিক বিপ্লবের মূল পরিকল্পনাকারী, রূপকার ও সংগঠক ছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। রাশিয়ার বিপ্লব-পরবর্তী সমাজতান্ত্রিক ব্যবস্থারও প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া লেনিন ছাত্র হিসেবে ছিলেন মেধাবী। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পরিবারের সদস্যদের মধ্যে তার ওপর বড় ভাই আলেকজান্ডারের প্রভাব পড়েছিল। বলশেভিক বা রুশ বিপ্লবের আগে রাশিয়ার সাধারণ মানুষ দীর্ঘদিন দরে সম্রাট ও অভিজাতদের হাতে শাসন ও শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ সৈনিকদের ন্যূনতম সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ছিল না। এ অবস্থা থেকে তাদের মুক্তি করার জন্য লেনিন ১৮৯৮ সালে বিপ্লবী দল সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠন করেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংগঠনকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের কারণে আর্থিক ও সামাজিক দুর্ভোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ জাগিয়ে তুলেছিল। এমতাবস্থায় কৃষক, শ্রমিক ও সৈনিকদের একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ায় বৈষম্যহীন সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়। অতএব বলা যায়, উদ্দীপকের নেতার সাথে লেনিনের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উক্ত দেশের সামগ্রিক পরিবর্তনে অর্থাৎ বলশেভিক বিপ্লব সংঘটিত দেশ রাশিয়ার সমাজব্যবস্থায় পরিবর্তনে উক্ত নেতার তথা ভ্লামিদির ইলিচ লেনিনের ভূমিকা ছিল অপরিসীম। বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ার সমাজব্যবস্থায় আমুল পরিবর্তন হয়। এ বিপ্লবের ফলে রাশিয়া থেকে জারতন্ত্র উচ্ছেদ হয়। রাশিয়ায় প্রচলিত শ্রেণিভিত্তিক সমাজের পরিবর্তে শ্রেণিহীন, শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়। রুশ বিপ্লবের উদ্দেশ্য ছিল রাশিয়ায় বিদ্যমান বৈষম্য ও শোষণমূলক সমাজব্যবস্থা উচ্ছেদ করা। বিপ্লবের পর নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্রে ধনী ও গরিবের বৈষম্য ঘুচিয়ে আনা হয়। ফলে সমাজে পশ্চাৎপদ মানুষের জীবনযাত্রার মান ক্রমে উন্নত হয়। রুশ বিপ্লবের পর দেশের সকল নাগরিকের সমান সুযোগ-সুবিধার পাওয়ার অংশ হিসেবে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ব্যাপক গণশিক্ষা কর্মসূচি চালু করা হয়। রাষ্ট্র প্রত্যেক নাগরিকের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও বাসস্থানের দায়িত্ব গ্রহণ করে। সর্বোপরি এ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সমাজতন্ত্রের যে ভিত্তি নির্মিত হয়, তার ওপর নির্ভর করে সে দেশের কৃষক শ্রমিক শ্রেণি সাম্যবাদী সমাজ গঠনে উৎসাহিত হয়। আর এসব কিছুর মূলে যিনি বিশেষ অবদান রেখেছিলেন তিনি হলেন মহামতি লেনিন।
HSCHistory 2nd PaperChapter 4: বলশেভিক বিপ্লব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'নাহার' নামক একটি কারখানায় শ্রমিক বিপ্লব সংঘটিত হয়। ফলে শ্রমিকরা শিক্ষা লাভের সুযোগ পায়। তাদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠে। ধনী-গরিবের বৈষম্য দূর হয়।

Comilla · 2017

ক
লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?
খ
প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।
গ
উদ্দীপকের পরিবর্তন কি রুশ বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
উল্লিখিত পরিবর্তন রাশিয়ায় কি ধরনের প্রভাব ফেলেছিল বলে তুমি মনে কর? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।

প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?

লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পাকিস্তান আমলে বাংলার শ্রমিক-কৃষকসহ সকল স্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণে একটি সর্বাত্মক জনযুদ্ধ হয়। এ যুদ্ধ ছিল শোষকের বিরুদ্ধে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এই যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেন।

Comilla · 2017

ক
ভার্সাই নগরী কোথায়?
খ
নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের নেতৃত্বের ন্যায় উক্ত ঘটনার নায়কের ভূমিকা লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।

নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ভার্সাই নগরী কোথায়?

ভার্সাই নগরী কোথায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৮৫৫ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। জমিদার, মহাজন ও ইংরেজ কর্মচারীদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সাঁওতালরা সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয়। শোষণ ও বৈষম্যহীন সমাজব্যবস্থার জন্য অনেক সাঁওতাল জীবন বিসর্জন দেয়। অবশেষে ইংরেজ সরকার সাঁওতালদের পক্ষে বৈষম্যহীন আইন পাস করতে বাধ্য হয়। সাঁওতালরা সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করে নতুন শোষণহীন সমাজ ব্যবস্থার সাথে পরিচিত হয়।

Dhaka · 2017

ক
'নিহিলিজম' কী?
খ
'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকে সাঁওতালদের সংগ্রামের সাথে বিশ শতকের প্রথম দিকের কোন সংগ্রামের সাদৃশ্য রয়েছে? পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।
ঘ
তুমি কি মনে কর, উক্ত সংগ্রামের প্রভাব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।

'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'নিহিলিজম' কী?

'নিহিলিজম' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উল্লিখিত পরিবর্তন রাশিয়ায় কি ধরনের প্রভাব ফেলেছিল বলে তুমি মনে কর? যুক্তি দাও।উদ্দীপকের পরিবর্তন কি রুশ বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?উদ্দীপকের নেতৃত্বের ন্যায় উক্ত ঘটনার নায়কের ভূমিকা লেখ।উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।ভার্সাই নগরী কোথায়?তুমি কি মনে কর, উক্ত সংগ্রামের প্রভাব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল? তোমার মতাউদ্দীপকে সাঁওতালদের সংগ্রামের সাথে বিশ শতকের প্রথম দিকের কোন সংগ্রামের সাদৃশ্য র'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।'নিহিলিজম' কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।