উক্ত নেতা শ্রমিক মুক্তি ও রাষ্ট্রযন্ত্র পরিবর্তনে কতটুকু সফল-হয়েছিল? মূল্যায়ন কর।
উত্তর: উক্ত নেতা অর্থাৎ ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন ছাত্রাবস্থায় আন্দোলনে জড়িয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হলেও পরবর্তীতে তিনি শ্রমিক মুক্তি ও রাষ্ট্রযন্ত্র পরিবর্তনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তীক্ষ্ণ মেধা এবং নেতৃত্বগুণে তিনি বলশেভিক দলের দায়িত্ব হাতে নেন। বলশেভিক নেতৃত্বেই ১৯১৭ খ্রিষ্টাব্দের জুলাই মাসে লেনিন পেট্রোগ্রাডে সর্ব রুশীয় সোভিয়েত কংগ্রেসের অধিবেশন ডাকেন। পেট্রোগ্রাড সোভিয়েতের অনুকরণে রাশিয়ার বিভিন্ন শহরে ও গ্রামে যেসব স্থানীয় সোভিয়েত (অর্থাৎ পরামর্শ সভা) স্থাপিত হয় তাদের প্রতিনিধিরা এ কংগ্রেসে যোগ দেয়। এ প্রতিনিধিরা পেট্রোগ্রাড সোভিয়েতের প্রধান লেনিনকেই সোভিয়েত রাষ্ট্রের বৈধ প্রধান বলে ঘোষণা দেন। এ ঘোষণায় অনুপ্রাণিত হয়ে বলশেভিকরা ও তাদের সমর্থকগোষ্ঠী শ্রমিক ও সেনারা জুলাই মাসের মাঝামাঝি পেট্রোগাডে (সোভিয়েত ইউনিয়নের রাজধানী) এক অভ্যুত্থান ঘটায়। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে অভ্যুত্থান ব্যর্থ হয়। অতঃপর লেনিন ফিনল্যান্ডে পলায়ন করেন। বলশেভিকদের মধ্যে দোষীদের শাস্তি দেওয়া হয়। অক্টোবর মাসে লেনিনের সমর্থক ট্রটস্কি পেট্রোগ্রাড সোভিয়েতের সভাপতি নির্বাচিত হন এবং বলশেভিক দল ক্ষমতা দখলের প্রস্তুতি নেয়। ফিনল্যান্ড থেকে লেনিন চিঠি লিখে দলকে বিদ্রোহের জন্য প্রস্তুত। হওয়ার জরুরি নির্দেশ দেন। বলশেভিক দল গোপনে সকলের সাথে যোগাযোগ করে সশস্ত্র পন্থায় ক্ষমতা দখলের রোড ম্যাপ তৈরি করে। অক্টোবর মাসের মধ্যে ৬২টি শহরে প্রায় দুই লাখ 'লালফৌজ' প্রস্তুত হয়। পেট্রোগ্রাডে (রাজধানী) মূল শক্তির সমাবেশ ঘটানো হয়। ১৯১৭ সালের ২৪ অক্টোবর সরকার বলশেভিক কার্যালয় ও অফিস আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করে। এ খবরে চারদিকে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। শ্রমিক, নৌ এবং সৈনিকদের ব্রিগেডগুলো রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ দখল করে নেয়। ২৫ অক্টোবর (পুরানো ক্যালেন্ডার অনুযায়ী ৭ নভেম্বর) রাশিয়ার ক্ষমতা শ্রমিকদের হাতে চলে আসে। বলশেভিক পার্টি ক্ষমতা গ্রহণ করে। লেনিন ক্ষমতার এ পরিবর্তনকে 'সমাজতান্ত্রিক বিপ্লব' বলে আখ্যায়িত করেন। অতঃপর লেনিন বলশেভিক শাসনব্যবস্থার নেতৃত্ব গ্রহণ করেন। তার শাসনামলে রাশিয়ার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার অনেক মৌলিক পরিবর্তন সাধিত হয়। অতএব বলা যায়, উক্ত নেতা অর্থাৎ লেনিন শ্রমিক মুক্তি ও রাষ্ট্রযন্ত্র পরিবর্তনে অত্যন্ত সফল হয়েছিলেন।
HSC History 2nd Paper Chapter 4: বলশেভিক বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 4: বলশেভিক বিপ্লব · সৃজনশীল
উক্ত নেতা শ্রমিক মুক্তি ও রাষ্ট্রযন্ত্র পরিবর্তনে কতটুকু সফল-হয়েছিল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর