শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত নেতার কার্যক্রম তোমার পাঠ্যবইয়ের কোন নেতার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত নেতার কার্যক্রম আমার পাঠ্যবইয়ের বলশেভিক বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। বলশেভিক বিপ্লবের মূল পরিকল্পনাকারী, রূপকার ও সংগঠক ছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। রাশিয়ার বিপ্লব-পরবর্তী সমাজতান্ত্রিক ব্যবস্থারও প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া লেনিন ছাত্র হিসেবে ছিলেন মেধাবী। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পরিবারের সদস্যদের মধ্যে তার ওপর বড় ভাই আলেজজান্ডারের প্রভাব পড়েছিল। বলশেভিক বা রুশ বিপ্লবের আগে রাশিয়ার সাধারণ মানুষ দীর্ঘদিন দরে সম্রাট ও অভিজাতদের হাতে শাসন ও শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ সৈনিকদের ন্যূনতম সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ছিল না। এ অবস্থা থেকে তাদের মুক্তি করার জন্য লেনিন ১৮৯৮ সালে বিপ্লবী দল সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠন করেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংগঠনকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের কারণে আর্থিক ও সামাজিক দুর্ভোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ জাগিয়ে তুলেছিল। এমতবস্থায় কৃষক, শ্রমিক ও সৈনিকদের একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ায় বৈষম্যহীন সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়। উদ্দীপকে একজন নেতা তার দেশে বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন জার সরকারের পতন ঘটান। তিনি তার দেশের সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করেন। সুতরাং উদ্দীপকের নেতার সাথে লেনিনের সাদৃশ্য রয়েছে।

HSC History 2nd Paper Chapter 4: বলশেভিক বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · Chapter 4: বলশেভিক বিপ্লব · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত নেতার কার্যক্রম তোমার পাঠ্যবইয়ের কোন নেতার সাথে সাদ…

উদ্দীপক

একজন নেতা তার দেশে বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন জার সরকারের পতন ঘটান। তিনি তার দেশে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন। শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষায় তার অবদান বিশ্ব স্বীকৃত।

উত্তর

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ভার্সাই নগরী অবস্থিত।

উত্তর

Cold War বা স্নায়ুযুদ্ধ মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ যা দুটি বিরোধী মতাদর্শগত দ্বন্দ্ব থেকে উদ্ভূত। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুটি পরস্পরবিরোধী রাষ্ট্র জোট প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ না হয়ে পরস্পরের প্রতি যে যুদ্ধভাব বিরাজ করছিল বা সংগ্রামে লিপ্ত ছিল তাকেই স্নায়ুযুদ্ধ বা Cold War বলে অভিহিত করা হয়। মূলত যুদ্ধও নয়, শান্তিও নয়' সাধারণত এ ধরনের সম্পর্ককে স্নায়ুযুদ্ধ বলে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নেতার কার্যক্রম আমার পাঠ্যবইয়ের বলশেভিক বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। বলশেভিক বিপ্লবের মূল পরিকল্পনাকারী, রূপকার ও সংগঠক ছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। রাশিয়ার বিপ্লব-পরবর্তী সমাজতান্ত্রিক ব্যবস্থারও প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া লেনিন ছাত্র হিসেবে ছিলেন মেধাবী। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পরিবারের সদস্যদের মধ্যে তার ওপর বড় ভাই আলেজজান্ডারের প্রভাব পড়েছিল। বলশেভিক বা রুশ বিপ্লবের আগে রাশিয়ার সাধারণ মানুষ দীর্ঘদিন দরে সম্রাট ও অভিজাতদের হাতে শাসন ও শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ সৈনিকদের ন্যূনতম সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ছিল না। এ অবস্থা থেকে তাদের মুক্তি করার জন্য লেনিন ১৮৯৮ সালে বিপ্লবী দল সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠন করেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংগঠনকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের কারণে আর্থিক ও সামাজিক দুর্ভোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ জাগিয়ে তুলেছিল। এমতবস্থায় কৃষক, শ্রমিক ও সৈনিকদের একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ায় বৈষম্যহীন সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়। উদ্দীপকে একজন নেতা তার দেশে বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন জার সরকারের পতন ঘটান। তিনি তার দেশের সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করেন। সুতরাং উদ্দীপকের নেতার সাথে লেনিনের সাদৃশ্য রয়েছে।

উত্তর

জারতন্ত্র উচ্ছেদে উক্ত নেতা অর্থাৎ ভ্লাদিমির ইলিচ লেনিনের অবদান ছিল অনস্বীকার্য। বহু বছর ধরে রাশিয়ার জনগণ জারতন্ত্রের শাসনে অত্যাচারিত ও নিপীড়িত হচ্ছিল। জার দ্বিতীয় নিকোলাসের স্বৈরাচারী শাসনে দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে পড়েছিল। এমতবস্থায় কার্ল মার্কসের সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি রাশিয়ার সাধারণ জনগণ প্রকটভাবে আকর্ষিত হন। কেননা কার্ল মার্কসের সমাজতান্ত্রিক ব্যবস্থায় শোষণহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কার্ল মার্কসের শোষণহীন সমাজ প্রতিষ্ঠার আদর্শের কথা অনুসরণ করে লেনিন ১৯১৭ সালে এক বিপ্লবের ডাক দেন। যেটি ইতিহাসে রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত। এ বিপ্লবে নিপীড়িত জনগণ তথা কৃষক, শ্রমিক, সাধারণ সৈনিক সাড়া দিলে জারতন্ত্রের পতন অনিবার্য হয়ে পড়ে। অবশেষে জারতন্ত্রের পতন হলে লেনিনের নেতৃত্বে বিশ্বে প্রথম শোষণহীন সমাজতান্ত্রিক ব্যবস্থা রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়। যার ফলে রাশিয়ার সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়। অতএব বলা যায়, জারতন্ত্রের উচ্ছেদে ভ্লাদিমির ইলিচ লেনিনের অবদান ছিল সর্বাধিক।
HSCHistory 2nd PaperChapter 4: বলশেভিক বিপ্লব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'নাহার' নামক একটি কারখানায় শ্রমিক বিপ্লব সংঘটিত হয়। ফলে শ্রমিকরা শিক্ষা লাভের সুযোগ পায়। তাদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠে। ধনী-গরিবের বৈষম্য দূর হয়।

Comilla · 2017

ক
লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?
খ
প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।
গ
উদ্দীপকের পরিবর্তন কি রুশ বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
উল্লিখিত পরিবর্তন রাশিয়ায় কি ধরনের প্রভাব ফেলেছিল বলে তুমি মনে কর? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।

প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?

লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পাকিস্তান আমলে বাংলার শ্রমিক-কৃষকসহ সকল স্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণে একটি সর্বাত্মক জনযুদ্ধ হয়। এ যুদ্ধ ছিল শোষকের বিরুদ্ধে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এই যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেন।

Comilla · 2017

ক
ভার্সাই নগরী কোথায়?
খ
নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের নেতৃত্বের ন্যায় উক্ত ঘটনার নায়কের ভূমিকা লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।

নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ভার্সাই নগরী কোথায়?

ভার্সাই নগরী কোথায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৮৫৫ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। জমিদার, মহাজন ও ইংরেজ কর্মচারীদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সাঁওতালরা সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয়। শোষণ ও বৈষম্যহীন সমাজব্যবস্থার জন্য অনেক সাঁওতাল জীবন বিসর্জন দেয়। অবশেষে ইংরেজ সরকার সাঁওতালদের পক্ষে বৈষম্যহীন আইন পাস করতে বাধ্য হয়। সাঁওতালরা সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করে নতুন শোষণহীন সমাজ ব্যবস্থার সাথে পরিচিত হয়।

Dhaka · 2017

ক
'নিহিলিজম' কী?
খ
'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকে সাঁওতালদের সংগ্রামের সাথে বিশ শতকের প্রথম দিকের কোন সংগ্রামের সাদৃশ্য রয়েছে? পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।
ঘ
তুমি কি মনে কর, উক্ত সংগ্রামের প্রভাব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।

'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'নিহিলিজম' কী?

'নিহিলিজম' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উল্লিখিত পরিবর্তন রাশিয়ায় কি ধরনের প্রভাব ফেলেছিল বলে তুমি মনে কর? যুক্তি দাও।উদ্দীপকের পরিবর্তন কি রুশ বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।প্রথম বিশ্বযুদ্ধের দু'টি কারণ সংক্ষেপে লেখ।লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?উদ্দীপকের নেতৃত্বের ন্যায় উক্ত ঘটনার নায়কের ভূমিকা লেখ।উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।নাৎসিবাদ কী? ব্যাখ্যা কর।ভার্সাই নগরী কোথায়?তুমি কি মনে কর, উক্ত সংগ্রামের প্রভাব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল? তোমার মতাউদ্দীপকে সাঁওতালদের সংগ্রামের সাথে বিশ শতকের প্রথম দিকের কোন সংগ্রামের সাদৃশ্য র'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।'নিহিলিজম' কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।