জারতন্ত্র উচ্ছেদে উক্ত নেতার অবদান বিশ্লেষণ কর
উত্তর: জারতন্ত্র উচ্ছেদে উক্ত নেতা অর্থাৎ ভ্লাদিমির ইলিচ লেনিনের অবদান ছিল অনস্বীকার্য। বহু বছর ধরে রাশিয়ার জনগণ জারতন্ত্রের শাসনে অত্যাচারিত ও নিপীড়িত হচ্ছিল। জার দ্বিতীয় নিকোলাসের স্বৈরাচারী শাসনে দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে পড়েছিল। এমতবস্থায় কার্ল মার্কসের সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি রাশিয়ার সাধারণ জনগণ প্রকটভাবে আকর্ষিত হন। কেননা কার্ল মার্কসের সমাজতান্ত্রিক ব্যবস্থায় শোষণহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কার্ল মার্কসের শোষণহীন সমাজ প্রতিষ্ঠার আদর্শের কথা অনুসরণ করে লেনিন ১৯১৭ সালে এক বিপ্লবের ডাক দেন। যেটি ইতিহাসে রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত। এ বিপ্লবে নিপীড়িত জনগণ তথা কৃষক, শ্রমিক, সাধারণ সৈনিক সাড়া দিলে জারতন্ত্রের পতন অনিবার্য হয়ে পড়ে। অবশেষে জারতন্ত্রের পতন হলে লেনিনের নেতৃত্বে বিশ্বে প্রথম শোষণহীন সমাজতান্ত্রিক ব্যবস্থা রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়। যার ফলে রাশিয়ার সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়। অতএব বলা যায়, জারতন্ত্রের উচ্ছেদে ভ্লাদিমির ইলিচ লেনিনের অবদান ছিল সর্বাধিক।
HSC History 2nd Paper Chapter 4: বলশেভিক বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 4: বলশেভিক বিপ্লব · সৃজনশীল
জারতন্ত্র উচ্ছেদে উক্ত নেতার অবদান বিশ্লেষণ কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর