শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রথম অনুচ্ছেদে বর্ণিত 'ধাহানু সভা'-এর সাথে তোমার পাঠ্যবইয়ের যে বিষয়টি সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো

উত্তর: উদ্দীপকের প্রথম অনুচ্ছেদে বর্ণিত 'ধাহানু সভা' এর সাথে আমার পাঠ্যবইয়ের ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন কংগ্রেসের বিষয়টি সাদৃশ্যপূর্ণ। ঔপনিবেশিক ভারতের রাজনৈতিক ইতিহাসে ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা একটি যুগান্তকারী ঘটনা। এটি ভারতীয়দের সর্বপ্রথম ও সর্ববৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান। ব্রিটিশ নীতি ও শাসনের বিরুদ্ধে শিক্ষিত ভারতবাসীর মধ্যে ক্রমশ ক্ষোভ ও অসন্তোষ দানা বেঁধে উঠলে ১৮৫৭ সালের পূর্বে ও পরে কয়েকটি ছোট ছোট রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। ১৮৪৩ সালে প্রতিষ্ঠিত হয় 'ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি', ১৮৫১ সালে বাংলায় প্রতিষ্ঠিত হয় 'ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন' । কিন্তু এসব সমিতি শিক্ষিত অভিজাত ও জমিদারদের দ্বারা নিয়ন্ত্রিত থাকায় মধ্যবিত্ত বা সাধারণ মানুষের মধ্যে এগুলোর কোনো আবেদন ছিল না। শাসন সংস্কারের মাধ্যমে দেশ শাসনে ভারতীয়দের প্রতিনিধিত্ব বৃদ্ধি ও তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করাই ছিল এসব প্রতিষ্ঠানের লক্ষ্য। উদ্দীপকে দেখা যায়, আরব সাগর তীরবর্তী ধাহানু অঞ্চলের জনগণের রাজনৈতিক দাবি-দাওয়া পূরণের লক্ষ্যে উনিশ শতকের শেষে সেখানকার লোকজন 'ধাহানু সভা' নামে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে। 'ধাহানু সভা' ছিল এ অঞ্চলের প্রথম রাজনৈতিক সংগঠন। উদ্দীপকের এ তথ্যের সাথে উপরে আলোচিত কংগ্রেস সৃষ্টির প্রেক্ষাপট তুলনা করলে বোঝা যায় যে, ধাহানু সভা রাজনৈতিক সংগঠন কংগ্রেসের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় যে, উদ্দীপকের ধাহানু সভা ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কংগ্রেসের প্রতিচ্ছবি।

HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল

উদ্দীপকের প্রথম অনুচ্ছেদে বর্ণিত 'ধাহানু সভা'-এর সাথে তোমার পাঠ্যবই…

উদ্দীপক

অনুচ্ছেদ-১: আরব সাগর তীরবর্তী 'ধাহানু' অঞ্চলে নানা ধর্মের লোকের বসবাস। ঔপনিবেশিক শাসনে বিক্ষুব্ধ হয়ে ধাহানু অঞ্চলের শাসিতদের মধ্যে যাতে ধ্বংসাত্মক কার্যকলাপ সৃষ্টি না হয় সেজন্য ঔপনিবেশিক শাসক উক্ত অঞ্চলের জনগণের রাজনৈতিক দাবি-দাওয়া পূরণের উদ্যোগ নেয় । শাসিত অঞ্চলের জনগণকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার দায়িত্ব দেয়া হয় একজন উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তাকে। এ কর্মকর্তার প্রচেষ্টায় উনিশ শতকের শেষে 'ধাহানু সভা' নামে একটি রাজনৈতিক সংগঠন জন্মলাভ করে। 'ধাহানু সভা' ছিল ঐ অঞ্চলের প্রথম রাজনৈতিক সংগঠন। অনুচ্ছেদ-২: কিছুদিন পর 'ধাহানু সভা' সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় মতাবলম্বীদের মুখপাত্র হিসেবে কাজ করতে শুরু করলে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা রাজনৈতিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে 'মুক্তি মঞ্চ' নামে আর একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলে। এতে সমগ্র ধাহানু অঞ্চলের রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব পরিলক্ষিত হয়।

Rajshahi · 2019

উত্তর

আলীগড় আন্দোলনের নেতা ছিলেন স্যার সৈয়দ আহমদ খান।

উত্তর

মুসলমানদের সচেতন করার জন্য স্যার সৈয়দ আমীর আলীর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। সৈয়দ আমীর আলী ছিলেন দূরদর্শী চিন্তাবিদ ও সমাজসেবক। তিনি মুসলমানদের পাশ্চাত্য শিক্ষা গ্রহণ ও ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতা নীতিতে বিশ্বাসী ছিলেন । তিনি মুসলমানদেরকে রাজনৈতিকভাবে সংগঠিত করেন। তিনি মনে করতেন পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি রাজনৈতিকভাবে সংগঠিত না হলে মুসলমানদের অস্তিত্ব বিপন্ন হবে। এজন্য তিনি ১৮৭৭ সালে কলকাতায় Central National Mohammedan Association এবং পরবর্তীতে লন্ডনে মুসলিম লীগের শাখা প্রতিষ্ঠিত করেন।

উত্তর

উদ্দীপকের প্রথম অনুচ্ছেদে বর্ণিত 'ধাহানু সভা' এর সাথে আমার পাঠ্যবইয়ের ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন কংগ্রেসের বিষয়টি সাদৃশ্যপূর্ণ। ঔপনিবেশিক ভারতের রাজনৈতিক ইতিহাসে ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা একটি যুগান্তকারী ঘটনা। এটি ভারতীয়দের সর্বপ্রথম ও সর্ববৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান। ব্রিটিশ নীতি ও শাসনের বিরুদ্ধে শিক্ষিত ভারতবাসীর মধ্যে ক্রমশ ক্ষোভ ও অসন্তোষ দানা বেঁধে উঠলে ১৮৫৭ সালের পূর্বে ও পরে কয়েকটি ছোট ছোট রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। ১৮৪৩ সালে প্রতিষ্ঠিত হয় 'ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি', ১৮৫১ সালে বাংলায় প্রতিষ্ঠিত হয় 'ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন' । কিন্তু এসব সমিতি শিক্ষিত অভিজাত ও জমিদারদের দ্বারা নিয়ন্ত্রিত থাকায় মধ্যবিত্ত বা সাধারণ মানুষের মধ্যে এগুলোর কোনো আবেদন ছিল না। শাসন সংস্কারের মাধ্যমে দেশ শাসনে ভারতীয়দের প্রতিনিধিত্ব বৃদ্ধি ও তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করাই ছিল এসব প্রতিষ্ঠানের লক্ষ্য। উদ্দীপকে দেখা যায়, আরব সাগর তীরবর্তী ধাহানু অঞ্চলের জনগণের রাজনৈতিক দাবি-দাওয়া পূরণের লক্ষ্যে উনিশ শতকের শেষে সেখানকার লোকজন 'ধাহানু সভা' নামে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে। 'ধাহানু সভা' ছিল এ অঞ্চলের প্রথম রাজনৈতিক সংগঠন। উদ্দীপকের এ তথ্যের সাথে উপরে আলোচিত কংগ্রেস সৃষ্টির প্রেক্ষাপট তুলনা করলে বোঝা যায় যে, ধাহানু সভা রাজনৈতিক সংগঠন কংগ্রেসের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় যে, উদ্দীপকের ধাহানু সভা ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কংগ্রেসের প্রতিচ্ছবি।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় অনুচ্ছেদে বিবৃত মুক্তি মঞ্চের মতো আমার পাঠ্যবইয়ের সাদৃশ্যপূর্ণ রাজনৈতিক সংগঠনটি হলো মুসলিম লীগ। এই মুসলিম লীগ সৃষ্টির প্রভাব ছিল সুদূপ্রসারী। ভারতীয় জাতীয় কংগ্রেস দলমত নির্বিশেষে সকল জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত হলেও ক্রমে দলটি তার বিভিন্ন কার্যক্রমে হিন্দুদের স্বার্থকেই বেশি প্রাধান্য দেয়। অন্যদিকে পাশ্চাত্য ও ইংরেজি শিক্ষার প্রতি অনীহা, ব্রিটিশ সরকারের বিরূপ মনোভাব প্রভৃতি কারণে মুসলমানগণ হিন্দুদের তুলনায় রাজনৈতিকভাবে ও জ্ঞান-বিজ্ঞানের দিক দিয়ে পিছিয়ে পড়েছিল। উনিশ শতকে এ বিষয়টি স্যার সৈয়দ আহমদ খান, সৈয়দ নওয়াব আলী চৌধুরী, নবাব সলিমুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ, উপলব্ধি করতে পেরেছিলেন। এছাড়া কংগ্রেস এ সময় বঙ্গভঙ্গের বিরোধিতা করায় মুসলমানদের মনে ক্ষোভের জন্ম নেয় । তারা নিজস্ব দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে একটি স্বতন্ত্র দল গঠনের বিষয়টি ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরেন। এরপর All India Muslim League নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। মুসলিম লীগ গঠনের প্রাথমিক উদ্দেশ্যের মধ্যে মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ করা এবং তাদের আশা-আকাঙ্ক্ষা ব্রিটিশ সরকারের নিকট তুলে ধরার বিষয়টি ছিল তাৎপর্যপূর্ণ। প্রতিষ্ঠার পর থেকেই দলটি মুসলমানদের স্বার্থ রক্ষায় কাজ করে। মুসলিম লীগ মুসলমান সমাজকে এগিয়ে নেওয়ার ধারাবাহিকতায় একসময় তাদের জন্য স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠায়ও সফল হয়। পরিশেষে বলা যায়, মুসলমানদের স্বার্থ রক্ষায় মুসলিম লীগ সৃষ্টির প্রভাব সুদূরপ্রসারী।
HSCHistory 1st PaperChapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজধানী তাইপেতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আইন সম্মেলনে এক শান্তি প্রস্তাব ঘোষণা করেন প্রেসিডেন্ট মা-য়িং-জেওউ। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত সমুদ্রসীমা নিয়ে উত্তেজনা নিরসনে এই প্রস্তাব কাজ করবে বলে দাবি করেন মা-য়িং।

Rajshahi · 2017

ক
কে বাঁশের কেল্লা নির্মাণ করেন?
খ
বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের সাথে তোমার পঠিত কোন প্রস্তাবের মিল পাওয়া যায়? উক্ত প্রস্তাবের মূলনীতি ব্যাখ্যা কর।
ঘ
"এই প্রস্তাবের আলোকে দু'টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়"- পঠিত বিষয়ের আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।

বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কে বাঁশের কেল্লা নির্মাণ করেন?

কে বাঁশের কেল্লা নির্মাণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বহুজাতির দেশ অস্ট্রেলিয়ায় প্রথমবারের মত মুসলিমদের প্রতিনিধিত্ব করার ঘোষণা দিয়ে "অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি" নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। অস্ট্রেলিয়ায় অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে যারা মুসলিমদের বিরোধিতা করে।

Rajshahi · 2017

ক
কে 'Vernacular Press Act′Act^{\prime} রহিত করেন?
খ
ইলবার্ট বিল বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের বর্ণনা পাঠ্যবইয়ের যে ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ তার পটভূমি ব্যাখ্যা কর।
ঘ
"মুসলমানদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই ছিল দলটির মুখ্য উদ্দেশ্য"- উত্তটি পাঠ্যবইয়ের নিরিখে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ইলবার্ট বিল বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

ইলবার্ট বিল বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কে 'Vernacular Press Act′Act^{\prime} রহিত করেন?

কে 'Vernacular Press Act′Act^{\prime} রহিত করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৩৯ সালে জার্মানি ও পোলান্ডের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ফলে মুসলিম প্রধান দেশ তুরস্ক জার্মানির পক্ষে যোগ দেয়। অপরদিকে ব্রিটেন জার্মানির বিপক্ষে অবস্থান নেয়। ফলে মুসলমানরা এ যুদ্ধে ব্রিটিশদের পক্ষে অস্ত্রধারণ করতে অসম্মত হয়। ব্রিটিশরা মুসলমানদের এই বলে আশ্বস্ত করে যে, যুদ্ধে জয়ী হলে তারা তুরস্কের কোনো ক্ষতি করবে না। কিন্তু ব্রিটিশরা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করলে ভারতীয় মুসলিমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।

Dhaka · 2017

ক
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ প্রস্তাব করেন?
খ
লক্ষ্ণৌ চুক্তি কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে বর্ণিত ঘটনা ভারতে ব্রিটিশ আমলের কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? বিশ্লেষণ কর।
ঘ
উক্ত আন্দোলনের ফলাফল কী হয়েছিল বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লক্ষ্ণৌ চুক্তি কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়? ব্যাখ্যা কর।

লক্ষ্ণৌ চুক্তি কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ প্রস্তাব করেন?

কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ প্রস্তাব করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"এই প্রস্তাবের আলোকে দু'টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়"- পঠিত বিষয়ের আলোকে উক্তিটিউদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের সাথে তোমার পঠিত কোন প্রস্তাবের মিল পাওয়া যায়? উক্ত বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।কে বাঁশের কেল্লা নির্মাণ করেন?"মুসলমানদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই ছিল দলটির মুখ্য উদ্দেশ্য"- উত্তটি পাঠ্যবইউদ্দীপকের বর্ণনা পাঠ্যবইয়ের যে ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ তার পটভূমি ব্যাখ্যা কর।ইলবার্ট বিল বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।কে 'Vernacular Press Act [গণিত] রহিত করেন?উক্ত আন্দোলনের ফলাফল কী হয়েছিল বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।উদ্দীপকে বর্ণিত ঘটনা ভারতে ব্রিটিশ আমলের কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? বিশ্লক্ষ্ণৌ চুক্তি কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়? ব্যাখ্যা কর।কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ প্রস্তাব করেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।