উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মুসলিম মনীষীর কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রহমান সাহেবের কাজের সাথে আমার পাঠ্যবইয়ের স্যার সৈয়দ আহমদ খানের কাজের মিল পরিলক্ষিত হয়। স্যার সৈয়দ আহমদ খান ছিলেন একজন স্বনামধন্য মুসলিম সমাজ সংস্কারক ও চিন্তাবিদ। তিনি তার দূরদর্শিতা, প্রতিভা ও অভিজ্ঞতার আলোকে উপলব্ধি করতে পেরেছিলেন যে ধর্মীয় গোঁড়ামি এবং ইংরেজি শিক্ষার প্রতি অনীহা ভারতে মুসলমানদের পিছিয়ে পড়ার অন্যতম প্রধান কারণ। উপরন্তু মুসলমানদের ইংরেজ বিদ্বেষী মনোভাব শাসক ইংরেজদের এ সম্প্রদায়ের প্রতি বীতশ্রদ্ধ করে তোলে। এ অবস্থায় স্যার সৈয়দ আহমদ খান মুসলমানদের আধুনিক পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষাগ্রহণের প্রতি উদ্বুদ্ধ করেন। পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মধ্যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রগতিশীল ভাবধারার প্রসারের লক্ষ্যে তিনি আলীগড় আন্দোলনের সূচনা করেন। তিনি শাসক ইংরেজদের সাথে মুসলমানদের সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মনে করতেন। উদ্দীপকে আমরা যে মনীষীর কর্মকাণ্ডের পরিচয় পাই, তিনি ছিলেন ভারতীয় মুসলিম সমাজের অগ্রদূত। তিনি একাধারে শিক্ষাবিদ, চিন্তাবিদ, ধার্মিক, দেশপ্রেমিক ছিলেন। তিনি শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। মুসলমানদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে একটি সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের সূত্রপাত করে তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তাই বলা যায়, রহমান সাহেবের কাজের সাথে পাঠ্যবইয়ের স্যার সৈয়দ আহমদ খানের কাজের মিল পরিলক্ষিত হয়।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মুসলিম মনীষীর কর্মকাণ্ডের সাদৃশ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর