'ভারতবর্ষের উক্ত বিভক্তি কার্যক্রম রাজনৈতিক কারণে করা হয়েছিল'- তোমার মতামত দাও।
উত্তর: ভারতবর্ষের উক্ত বিভক্তি তথা বঙ্গভঙ্গ কার্যক্রম রাজনৈতিক কারণে করা হয়েছিল- উক্তিটি যথার্থ। কলকাতা থেকে ইংরেজবিরোধী আন্দোলন পরিচালিত হতো। ১৮৮৫ খ্রিষ্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠিত হলে তারা নিজেদের একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করে। কাজেই ইংরেজরা এ জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়। মূলত হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তি, ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক! ফলে বাংলা ভাগ করে একদিকে বাঙালির শক্তিকে দুর্বল করা হয়, অপরদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে মুসলমান সম্প্রদায়কে খুশি করা হয়। এভাবেই কার্জন Divide and Rule নীতি প্রয়োগ করে যতটা না পূর্ব বাংলার কল্যাণে, তার চেয়ে বেশি ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বাংলা ভাগ করেন। এভাবে কৌশলে ভারতীয় জাতীয় ঐক্যকে দুর্বল করার ব্যবস্থা করা হয়। তাছাড়া বঙ্গভঙ্গের ঘটনাকে ভারতের মুসলমানরা স্বাগত জানালেও হিন্দুরা মনে করত তা অন্যতম পাপ কাজ। আর এ বিষয়কে পুঁজি করে ব্রিটিশরা বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিলে স্বার্থগত দিক থেকে এ দুই সম্প্রদায় আলাদা হয়ে পড়ে। পরিশেষে বলা যায়, ভারতবর্ষে বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ রাজনীতির অংশ এবং ভারতবর্ষ শাসনের বিশেষ কৌশল।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
'ভারতবর্ষের উক্ত বিভক্তি কার্যক্রম রাজনৈতিক কারণে করা হয়েছিল'- তোমা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর