শেয়ারFacebookWhatsApp

“উক্ত ঘটনাটি মুসলিম লীগের প্রতিষ্ঠাকে অনিবার্য করে তুলেছিল”— তুমি কি একমত? তোমার যুক্তি দাও ।

উত্তর: হ্যাঁ, আমি একমত যে, উক্ত ঘটনা তথা বঙ্গভঙ্গ মুসলিম লীগের প্রতিষ্ঠাকে অনিবার্য করে তুলেছিল। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে মুসলমানগণ স্বাগত জানালেও হিন্দু সম্প্রদায় ও কংগ্রেস এর বিরোধিতায় সর্বাত্মক আন্দোলন গড়ে তোলে, যা মুসলমান নেতৃবৃন্দকে ক্ষুদ্ধ করে তোলে। এ ঘটনায় মুসলমানরা, বিশেষ করে বঙ্গভঙ্গের পক্ষের নেতা নবাব স্যার সলিমুল্লাহ এবং নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী জাতীয় কংগ্রেসের বিপরীতে একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেন। এরই পরিপ্রেক্ষিতে, ১৯০৬ সালে ভারতীয় মুসলমানদের রাজনৈতিক সংগঠন মুসলিম লীগের আত্মপ্রকাশ একটি স্বতন্ত্র রাজনৈতিক ধারার সূচনা করে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকেই স্যার সৈয়দ আহমদ খানসহ বিশিষ্ট মুসলিম নেতৃবৃন্দ মুসলমানদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে আসছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক দল হলেও মূলত হিন্দুদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বেশি মনোযোগী ছিল। ফলে ১৯০৬ সালে ৩৫ সদস্যের মুসলিম প্রতিনিধি দল আগা খানের নেতৃত্বে সিমলায় ইংরেজ ভাইসরয় লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করে রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করেন। একই বছর ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হয় 'মোহামেডান এডুকেশনাল কনফারেন্স'-এর বার্ষিক সম্মেলন। সম্মেলনের শেষ দিনে ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ভারতের বিভিন্ন স্থান থেকে আগত মুসলিম প্রতিনিধিগণ 'অল ইন্ডিয়া মুসলিম লীগ' নামে মুসলমানদের জন্য একটি রাজনৈতিক দল গঠন করেন। তবে ভারতীয় কংগ্রেসের সদস্যরা এর বিরোধিতা করে । পরিশেষে বলা যায়, বঙ্গভঙ্গ পরবর্তীকালে ব্রিটিশ সরকারের কাছে মুসলমানদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল প্রতিষ্ঠা অনিবার্য হয়ে ওঠে। এই অনিবার্যতা থেকেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল।

HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল

“উক্ত ঘটনাটি মুসলিম লীগের প্রতিষ্ঠাকে অনিবার্য করে তুলেছিল”— তুমি ক…

উদ্দীপক

পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ -?- পশ্চিমবঙ্গ প্রদেশ

উত্তর

জিন্নাহর চৌদ্দ দফার প্রথম দফা ছিল— ভবিষ্যৎ শাসনতন্ত্রের গঠন হবে ফেডারেল পদ্ধতির অনুল্লিখিত ক্ষমতা থাকবে প্রদেশের হাতে ।

উত্তর

১৯১৬ সালে কংগ্রেস ও মুসলিম লীগ উত্তর ভারতের লক্ষ্ণৌতে ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের প্রশ্নে একটি সমঝোতায় পৌঁছে, যা 'লক্ষ্ণৌ চুক্তি' নামে পরিচিত। লক্ষ্ণৌ চুক্তি হচ্ছে ব্রিটিশ শাসনাধীন ভারতীয় উপমহাদেশে হিন্দু-মুসলমান রাজনৈতিক ঐক্যের প্রথম দলিল। এ চুক্তির মাধ্যমেই উভয় পক্ষ ঐক্যবদ্ধ হয়ে ইংরেজ সরকারের কাছে স্বায়ত্তশাসনের দাবি জানায়। এ ছাড়া মুসলিম লীগ পৃথক রাজনৈতিক সত্তা হিসেবে কংগ্রেসের স্বীকৃতি লাভ করে । ভারতের সংবিধানের মূল রূপরেখা প্রণয়নেও লক্ষ্মৌ চুক্তির ভূমিকা ছিল অপরিসীম ।

উত্তর

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে 'বঙ্গভঙ্গ' ঘটনাটি যথার্থ । ভারতের রাজনৈতিক ইতিহাসে 'বঙ্গভঙ্গ' একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইংরেজ শাসনাধীন বাংলা প্রেসিডেন্সি ছিল ভারতের অন্যতম বড় প্রদেশ । তাই কলকাতা থেকে বাংলার পূর্বাঞ্চলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা ছিল কষ্টকর। ১৯০৫ সালের দিকে এ অঞ্চলে হিন্দু-মুসলিম সম্প্রীতির অবনতি ঘটলে লর্ড কার্জন প্রশাসনিক সুবিধা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলা প্রেসিডেন্সিকে দুটি প্রদেশে ভাগ করেন। পূর্বাঞ্চলে 'পূর্ববঙ্গ ও আসাম' নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করেন, যার রাজধানী করা হয় ঢাকা। আর বাংলার অবশিষ্ট অংশের সঙ্গে বিহার ও উড়িষ্যার সমন্বয়ে পশ্চিম বঙ্গ নামে অপর একটি প্রদেশ গঠন করা হয়। কলকাতাকে এ প্রদেশের রাজধানী করা হয়। এ ঘটনার ফলে হিন্দু-মুসলিম জাতিগত বিভেদ তৈরি হয়। উদ্দীপকে উল্লিখিত ছকের পূর্ব বঙ্গ ও আসাম এবং পশ্চিম বঙ্গ প্রদেশ বিষয় দুটি উপস্থাপন করা হয়েছে। উক্ত প্রদেশদ্বয় বঙ্গভঙ্গ ঘটনার সাথে সম্পৃক্ত। তাই বলা যায়, উদ্দীপকের '?' স্থানের জন্য 'বঙ্গভঙ্গ' ঘটনাটি যথার্থ ।

উত্তর

হ্যাঁ, আমি একমত যে, উক্ত ঘটনা তথা বঙ্গভঙ্গ মুসলিম লীগের প্রতিষ্ঠাকে অনিবার্য করে তুলেছিল। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে মুসলমানগণ স্বাগত জানালেও হিন্দু সম্প্রদায় ও কংগ্রেস এর বিরোধিতায় সর্বাত্মক আন্দোলন গড়ে তোলে, যা মুসলমান নেতৃবৃন্দকে ক্ষুদ্ধ করে তোলে। এ ঘটনায় মুসলমানরা, বিশেষ করে বঙ্গভঙ্গের পক্ষের নেতা নবাব স্যার সলিমুল্লাহ এবং নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী জাতীয় কংগ্রেসের বিপরীতে একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেন। এরই পরিপ্রেক্ষিতে, ১৯০৬ সালে ভারতীয় মুসলমানদের রাজনৈতিক সংগঠন মুসলিম লীগের আত্মপ্রকাশ একটি স্বতন্ত্র রাজনৈতিক ধারার সূচনা করে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকেই স্যার সৈয়দ আহমদ খানসহ বিশিষ্ট মুসলিম নেতৃবৃন্দ মুসলমানদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে আসছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক দল হলেও মূলত হিন্দুদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বেশি মনোযোগী ছিল। ফলে ১৯০৬ সালে ৩৫ সদস্যের মুসলিম প্রতিনিধি দল আগা খানের নেতৃত্বে সিমলায় ইংরেজ ভাইসরয় লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করে রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করেন। একই বছর ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হয় 'মোহামেডান এডুকেশনাল কনফারেন্স'-এর বার্ষিক সম্মেলন। সম্মেলনের শেষ দিনে ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ভারতের বিভিন্ন স্থান থেকে আগত মুসলিম প্রতিনিধিগণ 'অল ইন্ডিয়া মুসলিম লীগ' নামে মুসলমানদের জন্য একটি রাজনৈতিক দল গঠন করেন। তবে ভারতীয় কংগ্রেসের সদস্যরা এর বিরোধিতা করে । পরিশেষে বলা যায়, বঙ্গভঙ্গ পরবর্তীকালে ব্রিটিশ সরকারের কাছে মুসলমানদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল প্রতিষ্ঠা অনিবার্য হয়ে ওঠে। এই অনিবার্যতা থেকেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল।
HSCHistory 1st PaperChapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজধানী তাইপেতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আইন সম্মেলনে এক শান্তি প্রস্তাব ঘোষণা করেন প্রেসিডেন্ট মা-য়িং-জেওউ। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত সমুদ্রসীমা নিয়ে উত্তেজনা নিরসনে এই প্রস্তাব কাজ করবে বলে দাবি করেন মা-য়িং।

Rajshahi · 2017

ক
কে বাঁশের কেল্লা নির্মাণ করেন?
খ
বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের সাথে তোমার পঠিত কোন প্রস্তাবের মিল পাওয়া যায়? উক্ত প্রস্তাবের মূলনীতি ব্যাখ্যা কর।
ঘ
"এই প্রস্তাবের আলোকে দু'টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়"- পঠিত বিষয়ের আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।

বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কে বাঁশের কেল্লা নির্মাণ করেন?

কে বাঁশের কেল্লা নির্মাণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বহুজাতির দেশ অস্ট্রেলিয়ায় প্রথমবারের মত মুসলিমদের প্রতিনিধিত্ব করার ঘোষণা দিয়ে "অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি" নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। অস্ট্রেলিয়ায় অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে যারা মুসলিমদের বিরোধিতা করে।

Rajshahi · 2017

ক
কে 'Vernacular Press Act′Act^{\prime} রহিত করেন?
খ
ইলবার্ট বিল বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের বর্ণনা পাঠ্যবইয়ের যে ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ তার পটভূমি ব্যাখ্যা কর।
ঘ
"মুসলমানদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই ছিল দলটির মুখ্য উদ্দেশ্য"- উত্তটি পাঠ্যবইয়ের নিরিখে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ইলবার্ট বিল বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

ইলবার্ট বিল বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কে 'Vernacular Press Act′Act^{\prime} রহিত করেন?

কে 'Vernacular Press Act′Act^{\prime} রহিত করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৩৯ সালে জার্মানি ও পোলান্ডের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ফলে মুসলিম প্রধান দেশ তুরস্ক জার্মানির পক্ষে যোগ দেয়। অপরদিকে ব্রিটেন জার্মানির বিপক্ষে অবস্থান নেয়। ফলে মুসলমানরা এ যুদ্ধে ব্রিটিশদের পক্ষে অস্ত্রধারণ করতে অসম্মত হয়। ব্রিটিশরা মুসলমানদের এই বলে আশ্বস্ত করে যে, যুদ্ধে জয়ী হলে তারা তুরস্কের কোনো ক্ষতি করবে না। কিন্তু ব্রিটিশরা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করলে ভারতীয় মুসলিমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।

Dhaka · 2017

ক
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ প্রস্তাব করেন?
খ
লক্ষ্ণৌ চুক্তি কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে বর্ণিত ঘটনা ভারতে ব্রিটিশ আমলের কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? বিশ্লেষণ কর।
ঘ
উক্ত আন্দোলনের ফলাফল কী হয়েছিল বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লক্ষ্ণৌ চুক্তি কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়? ব্যাখ্যা কর।

লক্ষ্ণৌ চুক্তি কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ প্রস্তাব করেন?

কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ প্রস্তাব করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"এই প্রস্তাবের আলোকে দু'টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়"- পঠিত বিষয়ের আলোকে উক্তিটিউদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের সাথে তোমার পঠিত কোন প্রস্তাবের মিল পাওয়া যায়? উক্ত বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।কে বাঁশের কেল্লা নির্মাণ করেন?"মুসলমানদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই ছিল দলটির মুখ্য উদ্দেশ্য"- উত্তটি পাঠ্যবইউদ্দীপকের বর্ণনা পাঠ্যবইয়ের যে ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ তার পটভূমি ব্যাখ্যা কর।ইলবার্ট বিল বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।কে 'Vernacular Press Act [গণিত] রহিত করেন?উক্ত আন্দোলনের ফলাফল কী হয়েছিল বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।উদ্দীপকে বর্ণিত ঘটনা ভারতে ব্রিটিশ আমলের কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? বিশ্লক্ষ্ণৌ চুক্তি কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়? ব্যাখ্যা কর।কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ প্রস্তাব করেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।