লক্ষ্মৌ চুক্তি (১৯১৬) সম্পর্কে কী জান?
উত্তর: ১৯১৬ সালে কংগ্রেস ও মুসলিম লীগ উত্তর ভারতের লক্ষ্ণৌতে ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের প্রশ্নে একটি সমঝোতায় পৌঁছে, যা 'লক্ষ্ণৌ চুক্তি' নামে পরিচিত। লক্ষ্ণৌ চুক্তি হচ্ছে ব্রিটিশ শাসনাধীন ভারতীয় উপমহাদেশে হিন্দু-মুসলমান রাজনৈতিক ঐক্যের প্রথম দলিল। এ চুক্তির মাধ্যমেই উভয় পক্ষ ঐক্যবদ্ধ হয়ে ইংরেজ সরকারের কাছে স্বায়ত্তশাসনের দাবি জানায়। এ ছাড়া মুসলিম লীগ পৃথক রাজনৈতিক সত্তা হিসেবে কংগ্রেসের স্বীকৃতি লাভ করে । ভারতের সংবিধানের মূল রূপরেখা প্রণয়নেও লক্ষ্মৌ চুক্তির ভূমিকা ছিল অপরিসীম ।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
লক্ষ্মৌ চুক্তি (১৯১৬) সম্পর্কে কী জান?
উত্তর