উদ্দীপকের ঘোষণার মতো তোমার পাঠ্যবইয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্র ঘোষণার কী মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ঘোষণার সাথে ভারত ও পাকিস্তান রাষ্ট্র ঘোষণার ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মিল রয়েছে। হিন্দু-মুসলিম জনগণের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে ১৯৪০ সালে পাঞ্জাবের রাজধানী লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। লাহোর প্রস্তাব উপমহাদেশের রাজনৈতিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম পূর্বাঞ্চলের ভৌগোলিক দূরত্ব, ভাষাগত পার্থক্য ও কৃষ্টির পার্থক্যহেতু দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল। লাহোর প্রস্তাবের আলোকে ১৯৪৭ সালের আগস্টে ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। উদ্দীপকে পৃথিবীতে ইহুদিদের কোনো নিজস্ব দেশ না থাকায় তারা তাদের পৃথক আবাসভূমির জন্য আন্দোলন শুরু করে। যা জিয়ন আন্দোলন নামে পরিচিত। ভবিষ্যৎ ইসরাইল রাষ্ট্র হবে ইহুদিদের নতুন রাষ্ট্র এবং প্যালেস্টাইনে সে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর একটি ঘোষণা প্রদান করেন। যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইসরাইল রাষ্ট্রের সূত্রপাত হয় । পরিশেষে বলা যায়, উদ্দীপকের ঘোষণার মতো ভারত ও পাকিস্তান রাষ্ট্র ঘোষণার সাথে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মিল রয়েছে।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উদ্দীপকের ঘোষণার মতো তোমার পাঠ্যবইয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্র ঘোষণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর