উদ্দীপকে তার বন্ধু যে কথা বলেছেন, তার যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে করিমের বন্ধু বলেন, লর্ড কার্জন আমলাতন্ত্রকে ঢেলে সাজানোর ব্যবস্থা করেন। উক্তিটি যথার্থ— ১৮৯৯ সালে লর্ড কার্জন ভারতীয় উপমহাদেশের ভাইসরয় হিসেবে নিযুক্ত হয়। লর্ড কার্জন পর পর দুইবার ভারত সাম্রাজ্যের অধিকর্তা ছিলেন, তার প্রথমবারের শাসনকালকে (১৮৯৯-১৯০৪) ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা যায়। প্রশাসনের সর্বস্তরে গতিশীলতা আনা ছিল তার প্রথম লক্ষ্য । প্রশাসনিক সংস্কারের প্রতিটি ক্ষেত্রে তিনি আলাদা আলাদা কমিশন গঠন করেন । অভ্যন্তরীণ প্রশাসন গ্রাম পর্যায়ে কর আদায় ব্যবস্থার মূল্যায়ন থেকে শুরু করে ভাইসরয়ের গৃহস্থালির খরচ পর্যন্ত এমন কোনো বিষয় ছিল না, যা লর্ড কার্জন খোঁজখবর করত না। সমগ্র আমলাতন্ত্রটিকে তিনি ঢেলে সাজাবার ব্যবস্থা করেন। সংস্কারের পটভূমি হিসেবে তিনি এক এক করে প্রতিটি বিভাগের দোষত্রুটি চিহ্নিত করেন। তিনি ব্যক্তিগতভাবে দাপ্তরিক উন্নয়নের জন্য গৃহীত ব্যবস্থাদির তদারকি করতেন। এমনকি তিনি আই.সি.এস. অফিসারদের দাপ্তরিক কাজকর্মেরও হিসাব নিকাশ করতেন এবং সুশাসনের জন্য উদ্যোগী হতে তাদেরকে নির্দেশ দিতেন। ভারতের বিচারব্যবস্থা পুনর্গঠনেরও উদ্যোগ নেন লর্ড কার্জন। কলকাতা হাইকোর্টে বিচারকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। অতএব বলা যায়, করিমের বন্ধুর উক্তিটি যথার্থ।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উদ্দীপকে তার বন্ধু যে কথা বলেছেন, তার যথার্থতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর