উক্ত প্রস্তাবের ফলেই দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল'- মূল্যায়ন কর।
উত্তর: উক্ত প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাবের ফলেই দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল- উক্তিটি যথার্থ । ১৯৪০ সালে লাহোর প্রস্তাবে যে স্বাধীন মুসলিম আবাসভূমির দাবি করা হয়েছে অনুরূপ একটি প্রস্তাব ১৯৩০ সালে কবি ইকবাল তার এক ভাষণে উল্লেখ করেন। ১৯৩৭ সালের নির্বাচনের পর যেসব প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠন সেখানে কংগ্রেস নেতাদের কার্যকলাপ মুসলমানদেরকে যথেষ্টভাবে আহত করে। ১৯৩৯ সালে জিন্নাহ তার দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগে অধিবেশনের সভাপতি ছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ । এ অধিবেশনেই বাংলার নেতা ও প্রধানমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনটি শর্তের সমন্বয়ে লাহোর প্রস্তাবের মূলকথা হচ্ছে মুসলমানদেরকে নিয়ে পৃথক দুটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। একটি উত্তর-পশ্চিমে এবং অন্যটি পূর্বে। আবার অন্যভাবে বলতে গেলে লাহোর প্রস্তাবে একটি মাত্র রাষ্ট্রের কথাই বলা হয়েছে যার ইউনিটগুলো হবে স্বশাসিত। তবে ১৯৪৬ সালের এপ্রিল মাসে দিল্লিতে মুসলিম লীগ দলীয় আইনসভার সদস্যদের অধিবেশনে লাহোর প্রস্তাব সংশোধন করে এক রাষ্ট্রের দাবি রাখা হয়। ফলে ১৯৪৭ সালে মুসলমানদের নিয়ে একটি মাত্র মুসলিম রাষ্ট্র পাকিস্তানের জন্ম হয়। আর হিন্দুপ্রধান এলাকা নিয়ে ভারত। অতএব, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উক্ত প্রস্তাবের ফলেই দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল'- মূল্যায়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর