উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যপুস্তক এর কোন আন্দোলনের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে পাঠ্যপুস্তক এর ভাষা আন্দোলনের মিল খুঁজে পাওয়া যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : তৎকালীন ভারতবর্ষ ভেঙ্গে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা পায়। পাকিস্তানের ৫৬ শতাংশ জনগণের মাতৃভাষা ছিল বাংলা। কিন্তু শাসকগোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে এই ভাষাকে অবমূল্যায়ন করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। যার প্রতিবাদে বাংলার জনতা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাজপথে নেমে আসে। আর এই সময় বাঙ্গালীদের উপর পুলিশ গুলি চালালে রফিক, শফিক, জব্বার, বরকতসহ আরো অনেকেই শহীদ হন। এতে করে পরবর্তীতে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা পায়। ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার এই বিরল ইতিহাসের জন্য ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। বর্তমানে এ বিশ্বের ১৮৮ টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। উদ্দীপকেও রমজানের বাবা যেই দাবিটির কথা বলেছেন, সেটি প্রতিষ্ঠা করার জন্য এদেশের যুবকেরা বুকের তাজা রক্ত দেওয়ার কথা জানা যায়। এছাড়াও তাদের রক্তের বিনিময়ে এই দাবিটি বাস্তবে রূপ নেয়। পরবর্তীতে এই দাবিটি আন্তর্জাতিক মহলেও স্বীকৃতি পায় এবং দিনটি সারা বিশ্বে মর্যাদার সাথে পালিত হয়।তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে পাঠ্যপুস্তক এর ভাষা আন্দোলনের মিল খুঁজে পাওয়া যায়।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যপুস্তক এর কোন আন্দোলনের মিল…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর