স্বদেশি আন্দোলন কী? ব্যাখ্যা কর।
উত্তর: ভারতবর্ষের ইতিহাসে স্বদেশী আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই আন্দোলন ব্রিটিশ সরকারের শাসনব্যবস্থাকে অচল করে দিয়েছিল। বয়কট ও স্বদেশী কর্মসূচির উপর ভিত্তি করে যে আন্দোলন গড়ে উঠে সামগ্রিক অর্থে তাকেই স্বদেশী আন্দোলন বলে। স্বদেশী আন্দোলনের দুটি দিক ছিল ক) বয়কট বা বর্জন কর্মসূচি খ) স্বদেশী কর্মসূচি । এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল একদিকে ইংরেজদের প্রশাসনিক কাঠামোকে অচল করে দেওয়া এবং তাদের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্য দেশীয় শিল্প উদ্যোগকে বিকশিত করার চেষ্টা করা ।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
স্বদেশি আন্দোলন কী? ব্যাখ্যা কর।
উত্তর