উদ্দীপকে কোন প্রস্তাবের কথা বলা হয়েছে? এর বৈশিষ্ট্যগুলো লেখ।
উত্তর: উদ্দীপকে লাহোর প্রস্তাবের কথা বলা হয়েছে। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এ অধিবেশনেই বাংলার নেতা ও প্রধানমন্ত্রী এ. কে. ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এতে বলা হয়, কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা এদেশে কার্যকর বা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না যদি নিম্নবর্ণিত মূলনীতির ওপর এটি প্রতিষ্ঠিত না হয়। যেমন- ১. ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে প্রয়োজনীয় রদবদলের মাধ্যমে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে। ২. ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে এ ধরনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহে স্বাধীন রাষ্ট্রব্যবস্থা গঠন করতে হবে। ৩. এভাবে গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলো থাকবে স্বশাসিত ও সার্বভৌম। আরও বলা হয়, সর্বক্ষেত্রে সংখ্যালঘুদের বিভিন্ন স্বার্থ ও অধিকার রক্ষাকল্পে সংবিধানে প্রয়োজনীয় রক্ষাকবচ রাখতে হবে। অর্থাৎ আঞ্চলিক স্বাধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সার্বভৌমত্ব অর্জনই ছিল লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্য।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উদ্দীপকে কোন প্রস্তাবের কথা বলা হয়েছে? এর বৈশিষ্ট্যগুলো লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর