মুসলমানদের সচেতন করার জন্য আমীর আলীর ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলার কুসংস্কারাচ্ছন্ন মুসলিম সমাজের পুনর্জাগরণে সৈয়দ আমীর আলী ছিলেন আলোকবর্তিকাস্বরূপ। তিনি মুসলমানদের সামাজিক অনগ্রসরতা এবং সেকেলে ভাবধারা পরিবর্তনের জন্য একজন শক্তিশালী লেখক, দূরদর্শী চিন্তানায়ক এবং প্রগতিশীল রাজনীতিবিদ হিসেবে সমাজ সংস্কারের চেষ্টা করেন। তিনি তৎকালীন সমাজের প্রচলিত স্রোতধারার পরিবর্তনে নিজস্ব আদর্শ ও কর্মসূচি কাজে লাগিয়ে মুসলমানদের রাজনৈতিক পুনর্জাগরণে বিশ্বাসী ছিলেন। তার প্রতিষ্ঠিত সেন্ট্রাল মোহামেডান এসোসিয়েশন ভারতীয় মুসলমানদের শিক্ষা ও রাজনৈতিক আন্দোলনের অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
মুসলমানদের সচেতন করার জন্য আমীর আলীর ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর