উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক দলটির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক দলটি হলো- ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয়দের ন্যায্য দাবি আদায়ের প্রেক্ষিতে ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের বেশকিছু লক্ষ্য'ও উদ্দেশ্য ছিল- ১. ভারতের বিভিন্ন অঞ্চলে যারা দেশসেবায় ব্রতী হয়েছেন তাদের মধ্যে ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব স্থাপন করা। ২. জাতি-ধর্ম ও আঞ্চলিকতার সংকীর্ণতা দূর করে জাতীয় ঐক্যের পথ সুগম করা। ৩. শিক্ষিত ব্যক্তিদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে বিভিন্ন' সমস্যা সমাধানের পথ বের করা। ৪. রাজনৈতিক অগ্রগতির জন্য পরবর্তী বছরের কর্মসূচি নির্ধারণ করা। উদ্দীপকে উনবিংশ শতকের মাঝামাঝি সময়ে গঠিত ভারতের একটি রাজনৈতিক দলের কথা বলা হয়েছে, দলটি ১০ বছর শাসনের পর ২০১৫ সালের লোকসভা নির্বাচনে হেরে যায়। ফলে টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে ব্যর্থ হয়। এখানে সুস্পষ্টভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসকে ইঙ্গিত করা হয়েছে। কেননা, ভারতীয় জাতীয় কংগ্রেস উনিবংশ শতকের মাঝামাঝি সময়ে ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং দলটি ২০১৫ সালের ভারতীয় লোকসভা নির্বাচনের পূর্বে টানা দুই মেয়াদে ১০ (২০০৪-২০১৪) বছর ক্ষমতায় ছিল। অর্থাৎ উদ্দীপকে ভারতীয় জাতীয় কংগ্রেসকেই ইঙ্গিত করা হয়েছে।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক দলটির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর