তুমি কি মনে কর, উক্ত ঘোষণার মাধ্যমে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের উৎপত্তি হয়েছিল বিশ্লেষণপূর্বক তোমার মতামত তুলে ধর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উক্ত ঘোষণার মাধ্যমে অর্থাৎ লাহোর প্রস্তাবের মাধ্যমে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের উৎপত্তি হয়েছিল। লাহোর প্রস্তাব উপমহাদেশের রাজনৈতিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম পূর্বাঞ্চলের ভৌগোলিক দূরত্ব, ভাষাগত পার্থক্য ও কৃষ্টির পার্থক্যহেতু দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল। কিন্তু ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে জিন্নাহ ও গান্ধীর মধ্যে যে পত্রালাপ হয় সেখানে জিন্নাহ একাধিক রাষ্ট্রের কথা বাদ দিয়ে শুধুমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের কথা উল্লেখ করেন। একাধিক রাষ্ট্র গঠনের বিষয়টি অনেক বাদানুবাদ হওয়া সত্ত্বেও মুহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৬ সালের ৯ এপ্রিল দিল্লিতে আইনসভার মুসলিম লীগ সদস্যদের একটি বিশেষ সভায় মিলিত হয়ে একাধিক রাষ্ট্রের পরিবর্তে একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব গ্রহণ করেন। ফলে ১৯৪৭ সালের ১৪ আগস্ট মূল প্রস্তাবে উল্লেখ না থাকলেও পাকিস্তান নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জন্মলাভ করে। অর্থাৎ এটি স্পষ্ট যে, লাহোর প্রস্তাবের আলোকে ১৯৪৭ সালের আগস্টে ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে, লাহোর প্রস্তাব যা এ. কে. ফজলুল হক কর্তৃক ১৯৪০ সালের ২৩ মার্চ উত্থাপিত হয় তা ছিল ভারতীয় মুসলমানদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রস্তাব। আর এ প্রস্তাবে মাধ্যমেই স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত ঘোষণার মাধ্যমে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের উৎপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর