উদ্দীপকের ঘোষণার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘোষণার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর ঘোষণার ন্যায় মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ঐতিহাসিক লাহোর প্রস্তাবে ভারতে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি করা হয়। হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে ১৯৪০ সালে পাঞ্জাবের রাজধানী লাহোরে মুসলিম লীগের অধিবেশন অনুষ্ঠিত হয়। কিন্তু এর পূর্বেই ১৯৩৯ সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করেন। তার মতে, ভারতে হিন্দু-মুসলমান দুটি পৃথক জাতি। সুতরাং, মুসলমানদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি এবং সুন্দর জীবনযাপনের জন্য একটি পৃথক রাষ্ট্র থাকা একান্ত প্রয়োজন। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক ১৯৪০ সালে অনুষ্ঠিত মুসলিম লীগের এ অধিবেশনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি প্রস্তাব উত্থাপন করেন। তারই ধারাবাহিকতায় ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামের আলাদা দুটি রাষ্ট্রের জন্ম হয়। উদ্দীপকে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার বাহিনী কর্তৃক ইহুদিদের নৃশংস হত্যকাণ্ডের পর, ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ইহুদিদের জিয়ন আন্দোলন পুনরায় ব্যাপকতা লাভ করে। ইহুদিরা পুনরায় তাদের নিজেদের আবাসভূমির জন্য সোচ্চার হয়ে ওঠে। তাই ব্রিটিশ পররাষ্ট্র ও অর্থবিষয়ক মন্ত্রী আর্থার বেলফোরের একটি ঘোষণার মাধ্যমে ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ইসরাইল রাষ্ট্রের উৎপত্তি হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর ঘোষণার ন্যায় তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক উত্থাপিত ঐতিহাসিক লাহোর প্রস্তাবে ভারত ও পাকিস্তান নামের আলাদা দুটি স্বাধীন রাষ্ট্রের দাবি করা হয়েছিল।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উদ্দীপকের ঘোষণার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘোষণার মিল রয়েছে? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর