উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের বঙ্গভঙ্গের সাদৃশ্য রয়েছে। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গ এক বিশেষ স্থান অধিকার করে আছে। ১৯০৫ সালে লর্ড কার্জন সুবিশাল বঙ্গপ্রদেশকে দুইভাগে বিভক্ত করেন। তার পরিকল্পনা অনুযায়ী পূর্ব বাংলা ও আসাম নিয়ে গঠিত একটি প্রদেশ যার রাজধানী হবে ঢাকা, আর পশ্চিম 'বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত আরেকটি প্রদেশের রাজধানী হয় কলকাতা। শাসনকার্যে সুবিধার কথা বলে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। বঙ্গভঙ্গকে বাংলার মুসলিম সমাজ স্বাগত জানায় কিন্তু হিন্দুরা এর বিরোধিতা করতে থাকে। অবশেষে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। তবে এ অল্প সময়ে উক্ত অঞ্চলগুলোর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটে। উদ্দীপকে বলা হয়েছে ফুলপুর বাংলাদেশের অন্যতম একটি বড় উপজেলা। প্রশাসনিক কারণে এ বৃহৎ উপজেলাকে ভেঙে ১০টি ইউনিয়ন নিয়ে ফুলপুর, বাকি ৯টি ইউনিয়ন নিয়ে তারাকান্দা উপজেলা গঠিত হয়। ফলে উক্ত অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের সুযোগ ঘটে। উদ্দীপকের এমন ঘটনার সাথে পাঠ্যবইয়ের বঙ্গভঙ্গের মিল রয়েছে।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর