চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝ?
উত্তর: ১৭৬৫ খ্রিষ্টাব্দে বাংলার দেওয়ানি লাভ করার পর থেকেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গৃহীত একসালা, পাঁচসালা বন্দোবস্ত তেমন সুফল বয়ে আনতে পারেনি। এজন্য লর্ড কর্নওয়ালিস ১৭৮৯ খ্রিষ্টাব্দে দশসালা বন্দোবস্ত চালু করেন। দশসালা বন্দোবস্ত করার সময় তিনি অঙ্গীকার করেন যে, কোম্পানি, ডাইরেক্টর সভার অনুমোদন পেলে দশসালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হবে। ১৭৯২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে 'বোর্ড অব ডাইরেক্টর' চিরস্থায়ী বন্দোবস্তের অনুমোদন দেয়। ১৭৯৩ খ্রিষ্টাব্দের ২২ মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে লর্ড কর্নওয়ালিস বাংলা-বিহার-উড়িষ্যার জমিদারদের নিজ নিজ ভূমির উপর স্থায়ী বন্দোবস্তু চালু করেন, যা ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝ?
উত্তর