সামিরা যে আন্দোলনের কথা তার বন্ধুকে জানিয়েছে আন্দোলনের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সামিরা যে আন্দোলনের কথা তার বন্ধুকে জানিয়েছে সে আন্দোলনের সাথে আমার পাঠ্যবইয়ের খিলাফত আন্দোলনের মিল রয়েছে। তুরস্কের খিলাফত রক্ষার জন্য ১৯২০-১৯০২৪ সাল পযন্ত ভারতবর্ষে মুসলমানদের নেতৃত্বে যে আন্দোলন সংঘটিত হয়েছিল তাই ইতিহাসে খিলাফত আন্দোলন নামে পরিচিত। ভারতের মুসলমানরা তুরস্কের সুলতানকে মুসলিম বিশ্বের খলিফা বা ধর্মীয় নেতা বলে শ্রদ্ধা করত। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের সুলতান ব্রিটিশ বিরোধী শক্তি জার্মানির পক্ষে অবলম্বন করলে ভারতের মুসলমান সম্প্রদায় বিব্রত হয়। কারণ ধর্মীয় কারণে তারা খলিফার অনুগত আবার অন্যদিকে রাজনৈতিক কারণে ব্রিটিশ ভারত সরকারের অন্তর্গত। নিজ দেশের সরকার হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় মুসলমানরা ব্রিটিশ সরকারের সমর্থন দেয়। তবে শর্ত ছিল যে ব্রিটিশ সরকার যুদ্ধ শেষে তুরস্কের খলিফার কোনো ক্ষতি করবে না। কিন্তু যুদ্ধে তুরস্কের পরাজয়ের ফলে ১৯২০ সালের সেভার্সের চুক্তি অনুযায়ী শান্তিরূপে তুরস্ককে খণ্ডবিখন্ড করার পরিকল্পনা করা হয় এবং খলিফার প্রতি অসম্মান দেখানো হয়। ফলে মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক তুরস্কের খলিফার প্রতি এবং তুরস্কের অখণ্ডতার রক্ষার জন্য ভারতীয় মুসলমানরা খিলাফত অন্দোলন শুরু করে। উদ্দীপকে এমন ঘটনারই ইঙ্গিত রয়েছে, যা খিলাফত আন্দোলনের কারণের কথাই স্মরণ করিয়ে দেয়।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
সামিরা যে আন্দোলনের কথা তার বন্ধুকে জানিয়েছে আন্দোলনের কারণ ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর