জনাব সাবিনার শেষের বক্তব্যটি তোমার নিজস্ব মতামতসহ উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে জনাব সাবিনার বক্তব্য হলো- "ভারতবর্ষ বিভক্তির ক্ষেত্রে লাহোর প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।" বক্তব্যটির সাথে আমি সম্পূর্ণ একমত। আঞ্চলিক স্বাধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সার্বভৌমত্ব অর্জনই ছিল লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য। এক্ষেত্রে কারও কারও মতে লাহোর প্রস্তাবে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। অন্যমতে লাহোর প্রস্তাবে একটি রাষ্ট্রের কথাই বলা হয়েছে, যার ইউনিটগুলো হবে স্বশাসিত। এ বিতর্ক এড়াতে অবশেষে ১৯৪৬ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে দিল্লিতে মুসলিম লীগের দলীয় আইনসভার সদস্যদের অধিবেশনে লাহোর প্রস্তাব সংশোধন করে এক রাষ্ট্রের দাবি করা হয়। এক্ষেত্রে বলা আবশ্যক ১৯৪৬ সালের দিল্লি অধিবেশনে ১৯৪০ সালের লাহোর প্রস্তাব সংশোধন হয়েছে শুধু তবে মূল প্রস্তাব লাহোর প্রস্তাবই ছিল এবং এ প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান নামে দুটি স্বতন্ত্র রাষ্ট্রের জন্ম হয়। আর তাই ভারতবর্ষ বিভক্তির ক্ষেত্রে লাহোর প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল- বক্তব্যটির সাথে আমি সম্পূর্ণ একমত।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
জনাব সাবিনার শেষের বক্তব্যটি তোমার নিজস্ব মতামতসহ উপস্থাপন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর