উদ্দীপকে কোন প্রস্তাবের কথা বলা হয়েছে? প্রস্তাবটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের কথা বলা হয়েছে। ভারতবর্ষে মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী একটি ঘটনা। ১৯৪০ সালের ২৩ মার্চ মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে এ প্রস্তাব উত্থাপন করেন বাংলার বাঘ খ্যাত তৎকালীন প্রধানমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক। এতে বলা হয়, কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা এদেশে গ্রহণযোগ্য হবে না যদি নিম্নবর্ণিত মূলনীতির ওপর এটি প্রতিষ্ঠিত না হয়। ১. ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে প্রয়োজনীয় রদবদলের মাধ্যমে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে। ২. ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে এ ধরনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহে স্বাধীন রাষ্ট্রব্যবস্থা গঠন করতে হবে। ৩. গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলো থাকবে স্বশাসিত ও সার্বভৌম। ১৯৪৭ সালে ভারত বিভক্তির সময় ঐতিহাসিক এ লাহোর প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উদ্দীপকে কোন প্রস্তাবের কথা বলা হয়েছে? প্রস্তাবটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর