উদ্দীপকে বর্ণিত সংগঠনটির সাথে তোমার পাঠ্যপুস্তকে বর্ণিত কোন সংগঠনের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠনটির সাথে আমার পাঠ্যপুস্তকের বর্ণিত সংগঠন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাদৃশ্য পাওয়া যায়। দীর্ঘদিন ভারতীয়দের মধ্যে চলমান বিক্ষোভ এবং অধিকার আদায়ের জন্য সচেতন শিক্ষিত মধ্যবিত্তের আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার কিছুটা ভীত হয়ে পড়ে। এজন্য ভারতীয়দের দাবি ও আন্দোলনকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত করতে এবং তাদের উত্তেজনা প্রশমিত করতে সরকার মনোযোগী হয়। এসময় ভারতীয় সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত অফিসার অ্যালান অক্টোভিয়ান হিউমের সহযোগিতায় ১৮৮৫ সালে 'ভারতীয় জাতীয় কংগ্রেস' প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ শাসনাধীন ঐক্যবদ্ধ ভারতের প্রথম জাতীয়ভিত্তিক সংগঠন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। উদ্দীপকের 'ক' রাজ্যের দীর্ঘদিন ধরে চলা বিচ্ছিন্ন দাবি-দাওয়াকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত করতে উক্ত স্থানেও অনুরূপ একটি সংগঠন তৈরি হয়। তাই উক্ত সংগঠনটির সাথে যে আমার পাঠ্যপুস্তকের 'ভারতীয় জাতীয় কংগ্রেস' প্রতিষ্ঠার সাদৃশ্য রয়েছে তা নিশ্চিতভাবে বলা যায়।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংগঠনটির সাথে তোমার পাঠ্যপুস্তকে বর্ণিত কোন সংগঠনের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর