উক্ত কারণ কি একমাত্র কারণ ছিল? মতামত দাও।
উত্তর: না, শুধু প্রশাসনিক কারণই বঙ্গভঙ্গের একমাত্র কারণ ছিল না। কয়েকটি কারণে ১৯০৫ সালে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন বলে আমি মনে করি। বঙ্গভঙ্গের পিছনে প্রশাসনিক কারণটি যৌক্তিকভাবে তুলে ধরা হলেও এর সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ জড়িত ছিল। ব্রিটিশ শাসনের গোড়া থেকেই পূর্ব বাংলা অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে অনুন্নত ছিল। অর্থনীতি, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সবকিছু কলকাতাকেন্দ্রিক হওয়ায় পূর্ব বাংলার মানুষ সবসময় সবকিছুতেই বঞ্চিত ছিল। কৃষি পূর্ব বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি হলেও কৃষির উন্নয়নে এখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ব বাংলার উন্নয়নের জন্য সরকারি প্রচেষ্টা গ্রহণ করা হয়। তাছাড়া রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যও লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। লর্ড কার্জন লক্ষ করেছিলেন বাঙালি মধ্যবিত্ত ও বুদ্ধিজীবীরা ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনীতিতে সচেতন হয়ে উঠছে। এদেরকে নিয়ন্ত্রণ না করলে তারা ব্রিটিশ শাসনের ভিতকে দুর্বল করে দিতে পারে। তাই লর্ড কার্জন 'ভাগ কর ও শাসন কর' নীতি প্রয়োগ করে বাংলার হিন্দু-মুসলিমের একতা বিনষ্ট করতে বঙ্গভঙ্গের উদ্যোগ গ্রহণ করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের উল্লিখিত কারণটি বঙ্গভঙ্গের একমাত্র কারণ ছিল না।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উক্ত কারণ কি একমাত্র কারণ ছিল? মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর