উদ্দীপকের ঘটনাবলি তোমার পঠিত বঙ্গভঙ্গের কোন কারণকে নির্দেশ করছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনাবলি আমার পঠিত বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণকে নির্দেশ করেছে। বঙ্গকে বিভক্ত করার প্রশাসনিক যুক্তি দেখিয়ে ১৯০২ সালে লর্ড কার্জন ভারত সচিবকে লেখেন, বঙ্গ প্রদেশের আয়তন প্রায় ২,০০,০০০ বর্গমাইল এবং জনসংখ্যা প্রায় ৭ কোটি ৮৫ লক্ষ। এ বিশাল আয়তন এবং বিপুল জনসংখ্যা অধ্যুষিত বাংলাকে একজন প্রশাসকের পক্ষে সুচারুরূপে শাসন করা সম্ভব নয়। পক্ষান্তরে, প্রতিবেশী আসাম প্রদেশ ছিল অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং জনসংখ্যাও ছিল কম। এজন্য বাংলাকে বিভক্ত করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ ও আসামকে নিয়ে 'পূর্ববঙ্গ ও আসাম' নামে একটি নতুন প্রদেশের সৃষ্টি করা হয়- যার রাজধানী হয় প্রাচীন শহর ঢাকা। উদ্দীপকের ময়মনসিংহ বিভাগ নামে যে নতুন বিভাগ গঠিত হয় এমন ঘটনার সাথে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ সংঘটনের প্রশাসনিক কারণের মিল রয়েছে। মূলত ব্রিটিশ সরকার প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও শাসনব্যবস্থা সহজ করার যুক্তিতে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কার্যকর করে।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাবলি তোমার পঠিত বঙ্গভঙ্গের কোন কারণকে নির্দেশ করছে তা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর