তুমি কি মনে কর, উপরোক্ত দাবী ভারতের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে আছে? বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, উক্ত দাবি তথা লাহোর প্রস্তাব ভারতের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে আছে বলে আমি মনে করি। ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মুসলমানদের পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি সংবলিত লাহোর প্রস্তাব গৃহীত হয়। মূলত ভারতে হিন্দু-মুসলিম দ্বন্দ্ব কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকেই অনুভূত হচ্ছিল। মুসলিম লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ তার দ্বি-জাতি তত্ত্বে ঘোষণা করেন "আমাদের সামনে উন্মুক্ত একমাত্র পথ হলো প্রধান জাতিগুলোর স্বতন্ত্র মাতৃভূমি গঠনে সহায়তা করে ভারতকে দুটি স্বশাসিত জাতীয় রাষ্ট্রে বিভক্ত করা।” তিনি আরও বলেন, ভারতে হিন্দু-মুসলমান দুটি আলাদা জাতি। ধর্মভিত্তিক জাতিতত্ত্ব প্রয়োগ করে তিনি মুসলমানদের জন্য স্বতন্ত্র মাতৃভূমি ও রাষ্ট্র দাবি করেন। মোহাম্মদ আলী জিন্নাহ প্রদত্ত দ্বি-জাতি তত্ত্বকে ভিত্তি করেই লাহোর প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবে ভারতবর্ষের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের যে সব অঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠার কথা বলা হয়। কংগ্রেস ও কলকাতার হিন্দু পত্রিকাগুলো লাহোর প্রস্তাবের তীব্র সমালোচনা করে একে 'পাকিস্তান প্রস্তাব' নামে আখ্যায়িত করে। পরবর্তীতে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, লাহোর প্রস্তাব ভারতের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে আছে।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
তুমি কি মনে কর, উপরোক্ত দাবী ভারতের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে একট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর