উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের সাথে তোমার পঠিত কোন প্রস্তাবের মিল পাওয়া যায়?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের সাথে আমার পঠিত ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মিল পাওয়া যায়। ১৯৪০ সালের ২৩ মার্চ মুসলিম লীগের অধিবেশনে মুসলিম অধ্যুষিত অঞ্চলসমূহে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি প্রস্তাব গৃহীত হয়, যা 'লাহোর প্রস্তাব' নামে পরিচিত। ব্রিটিশ সরকার ১৯৩৫ সালের ভারত শাসন আইনের মাধ্যমে হিন্দু ও মুসলমানদের রাজনৈতিক সমস্যা সমাধানে ব্যর্থ হলে মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নাহর 'দ্বি-জাতি' তত্ত্বের ভিত্তিতে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করে। এর প্রধান প্রস্তাব ছিল ভারতবর্ষের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের যেসব অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠা করা। এ প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। উদ্দীপকে দেখা যায়, চীনের বেইজিং-এ এক সম্মেলনে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে বৈষম্য নিরসনে এক প্রস্তাব পাশ করেন। এর ফলে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীর মানুষ বিভিন্ন এলাকায় তার সুযোগ পায়। এটি লাহোর প্রস্তাবকে নির্দেশ করে। কেননা এ প্রস্তাবেও ধর্মের ভিত্তিতে স্বতন্ত্র মাতৃভূমি ও রাষ্ট্রের দাবি উল্লেখিত ছিল। ঘ সৃজনশীল রচনামূলক ১৮ নম্বর প্রশ্নের 'ঘ'-এর উত্তর দেখো।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের সাথে তোমার পঠিত কোন প্রস্তাবের মিল পাও…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর