উদ্দীপকে উল্লিখিত শাসক তোমার পাঠ্যবইয়ের কোন শাসককে নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাসক পাঠ্যবইয়ের শাসক লর্ড রিপনকে নির্দেশ করে। নিচে ব্যাখ্যা করা হলোঃ ইন্ডিয়া অফিসে দুবার উচ্চ পদে দায়িত্ব পালনকারী লর্ড রিপনকে ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় পদে নিযুক্ত করা হয়। উদারনৈতিকদের মধ্যে চরম উদার লর্ড রিপন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার (৮ জুন ১৮৮০) পর পরই তাঁর সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ব্যপৃত হন। তাঁর সর্বপ্রথম পদক্ষেপ ছিল দীর্ঘস্থায়ী অ্যাংলো-আফগান শক্রতার অবসান ঘটানো। তিনি নতুন আফগান আমীর আব্দুর রহমানের সাথে একটি শান্তি চুক্তি করেন। ভারত সরকার থেকে একটি বার্ষিক অনুদানের বিনিময়ে নতুন আমীর ভারত সরকারের সঙ্গে পরামর্শ করে তার বৈদেশিক নীতি নির্ধারণ করতে সম্মত হন। স্থানীয় স্বায়ত্তশাসনের ক্রমবিকাশের ক্ষেত্রে লর্ড রিপন উল্লেখযোগ্য অবদান রাখেন। ১৮৮২ সালে তিনি সরকারিভাবে মনোনীত ব্যক্তিদের দ্বারা পরিচালিত স্থানীয় সরকারের চলমান প্রথা রহিত করেন। তাঁর ঘোষণা মতে, তাঁর সংস্কার জনগণকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত করার চেষ্টা করে। অধিকতর দক্ষতা অর্জনের লক্ষ্যে তাঁর স্থানীয় স্বায়ত্তশাসন পরিকল্পনা অনুযায়ী বিশাল লোকাল বোর্ডসমূহ ভেঙ্গে ছোট ছোট এলাকায় পরিণত করা হয়। রিপনের কৃতিত্ব এই যে, তিনি গ্রামীণ বোর্ডসমূহের জন্য সর্ব প্রথম নির্বাচন প্রথা প্রবর্তন করেছিলেন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত শাসক পাঠ্যবইয়ের শাসক লর্ড রিপনকে নির্দেশ করে।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাসক তোমার পাঠ্যবইয়ের কোন শাসককে নির্দেশ করে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর