ব্রিটিশ শাসনের অবসানে উক্ত আইনটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ-উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: ব্রিটিশ শাসনের অবসানে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ছিল খুবই গুরুত্বপূর্ণ- উক্তিটি যথার্থ। এ আইন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের পথে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও সর্বশেষ পদক্ষেপ। এ আইনের মাধ্যমে সুদীর্ঘ প্রায় ১৯০ বছরের (১৭৫৭-১৯৪৭) ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এ আইন দ্বারা গভর্নর জেনারেল ও গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা বিলুপ্ত করায় ভবিষ্যতে ভারত ও পাকিস্তানে সংসদীয় ও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ বা বিনা রক্তপাতে এ আইন দ্বারা দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ইতিহাসের গতিপথ ধরে নব নব আশা-আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করে এ দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এ আইন উপমহাদেশের জনগণের কৃষ্টি, সভ্যতা, সাহিত্য, জীবনযাত্রা প্রণালি ও রাজনৈতিক চিন্তাধারায় এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত করে। ফলে শুভ সূচনা হয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি অধ্যায়ের। এ আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এ আইনের মাধ্যমে ভারত ও পাকিস্তানে সংসদীয় গণতন্ত্রের সূত্রপাত হয়। পরিশেষে বলা যায়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের ফলেই ভাতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় এবং ভারত ও পাকিস্তান নামক দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। সুতরাং এটি সুস্পষ্ট যে, ব্রিটিশ শাসনের অবসানে ভারত স্বাধীনতা আইন খুবই গুরুত্বপূর্ণ ছিল।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
ব্রিটিশ শাসনের অবসানে উক্ত আইনটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ-উক্তিটি বিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর