উদ্দীপকে উল্লিখিত আইনটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আইনের মিল খুঁজে পাওয়া যায়?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আইনটির সাথে আমার পাঠ্যবইয়ের ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন সামঞ্জস্যপূর্ণ। ব্রিটিশরা দীর্ঘদিন ভারত শাসন করে। আন্দোলনের ফলে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা আইন পাস হলে ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। হিন্দু প্রধান এলাকাগুলো নিয়ে ভারত রাষ্ট্র এবং মুসলিম প্রধান এলাকাগুলো নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশশাসিত ভারত বিভক্ত হয়ে মুসলিমদের জন্য পৃথক পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। উদ্দীপকে দেখা যায়, ব্রিটিশরা দীর্ঘদিন আমেরিকা শাসন করে। অবশেষে আমেরিকার জনগণের আন্দোলনের ফলে ব্রিটিশরা আমেরিকার স্বাধীনতা দিতে রাজি হয়। এ জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাস হয়। যেমনটি ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনেও লক্ষণীয়। তাই বলা যায়, উদ্দীপকের আইনটির সাথে পাঠ্যবইয়ের ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মিল রয়েছে।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আইনটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আইনের মিল খুঁজে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর