ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা কি ছিল?
উত্তর: ভাষা আন্দোলনে বিভিন্নভাবে বঙ্গবন্ধু ভূমিকা পালন করেন। ১৯৪৭ সালের ৫ ডিসেম্বর খাজা নাজিমুদ্দিনের বাসভবনের মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির বৈঠক চলাকালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে অনুষ্ঠিত মিছিলে তিনি নেতৃত্ব দেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ছাত্রলীগের ১০ দফা দাবির অন্যতম দাবি ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা। এছাড়াও ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের জন্য প্রথম হরতাল পালিত হয়; যার নেতৃত্ব দেন বঙ্গবন্ধু। এই হরতালের নেতৃত্ব দেয়ায় তিনি গ্রেফতার হন। এছাড়াও ১৯৫২ সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্বে তিনি জেল থেকে নির্দেশনা প্রদান করেন ।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা কি ছিল?
উত্তর