উক্ত ব্যবস্থা কি প্রশাসনিক শৃঙ্খলা এনেছিল? যুক্তি দাও।
উত্তর: উক্ত ব্যবস্থা তথা ব্রিটিশ পার্লামেন্টের শাসন ব্যবস্থা প্রশাসনিক ক্ষেত্রে শৃঙ্খলা এনেছিল। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ১৮৫৭ সালে ভারতবর্ষে সংগঠিত সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলেও এর একটি অত্যন্ত সুদূরপ্রসারী প্রভাব ছিল। এই বিদ্রোহের ফলে ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশের বিলুপ্ত না ঘটলেও ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটায়। ফলে ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে এবং বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে যা ভারতবর্ষের শাসনে নানাবিধ পরিবর্তন এনে দেয়।এসময় ব্রিটিশ পার্লামেন্ট নিম্নের প্রশাসনিক পদক্ষেপগুলো নিয়েছিল: এসময় প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্ট এত বড় উপমহাদেশের শাসনভার একটি বণিক শ্রেণীর হাতে রাখা ঠিক নয় এই বিষয়টি উপলব্ধি করেন। যার পরিপ্রেক্ষিতে ১৮৫৮ সালে ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটানো হয়। সিপাহী বিদ্রোহের ফলে মুঘল সাম্রাজ্যের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এছাড়াও সামরিক বিভাগ পুনর্গঠন করা হয়। এসময় বিভাগ ও বিভেদ নীতি অবলম্বন করে প্রেসিডেন্সি সেনাবাহিনীকে পৃথক করা হয় মহারাণীর ঘোষণায় স্বত্ববিলোপ নীতি ও রাজ্যবিস্তার নীতি প্রত্যাহার করা হয়। তাই বলা যায়, ভারতবর্ষে ব্রিটিশ পার্লামেন্টের শাসন ব্যবস্থা প্রশাসনিক ক্ষেত্রে শৃঙ্খলা এনেছিল।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
উক্ত ব্যবস্থা কি প্রশাসনিক শৃঙ্খলা এনেছিল? যুক্তি দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর