জাহাঙ্গীরনগর আন্দোলনের সাথে আলীগড় আন্দোলনের সাদৃশ্য তুলে ধর।
উত্তর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে ঐতিহাসিক আলীগড় আন্দোলনের সাদৃশ্য রয়েছে। ইংরেজ শাসনাধীন ভারতীয় মুসলমান সম্প্রদায়ের শোচনীয় অবস্থা সৈয়দ আহমদ খানকে ব্যথিত করে তোলে। তিনি উপলব্ধি করেন যে, মুসলমানদের ধর্মীয় গোঁড়ামি, ব্রিটিশ বিরোধী মনোভাব ও পাশ্চাত্য শিক্ষার প্রতি অনীহা তার অন্যতম কারণ। শিক্ষাক্ষেত্রে উন্নয়নসহ ১৮৮৬ সালে সৈয়দ আহমদ খান মোহামেডান এডুকেশনাল কনফারেন্স নামে অন্য একটি সংস্থা গঠন করেন। প্রতিবছর ভারতে বিভিন্ন স্থান হতে নেতারা এক স্থানে জড়িত হয়ে নানা দাবি উত্থাপন করেন। আলীগড়ের বার্তা তারা দেশের সর্বত্র পৌঁছে দেন। উদ্দীপকের স্যার রফিক উদ্দিন স্বতন্ত্র আবাসভূমির দাবি করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতি সাধনের চেষ্টা করেন। এদিক থেকে ভারতীয় ইতিহাসের প্রাণপুরুষ স্যার সৈয়দ আহমদ কর্তৃক ভারতীয় মুসলমান সম্প্রদায়ের স্বাধিকার প্রতিষ্ঠার নিমিত্তে গড়ে তোলা আন্দোলন তথা আলীগড় আন্দোলনের সাথে সাদৃশ্য লক্ষ করা যায়। রফিক স্যারের আন্দোলন 'জাহাঙ্গীরনগর আন্দোলন' নামে খ্যাত। এ আন্দোলনে মুসলমানদের। মধ্যে পুনর্জাগরণের সৃষ্টি হয়। তদ্রূপ স্যার সৈয়দ আহমদের আন্দোলন ইতিহাসে 'আলীগড় আন্দোলন' নামে প্রসিদ্ধি লাভ করে। অধিকার আদায়ের আন্দোলনের ক্ষেত্রে স্যার সৈয়দ আহমদ খান ও রফিক স্যারের মধ্যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
HSC History 1st Paper Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 3: ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল · সৃজনশীল
জাহাঙ্গীরনগর আন্দোলনের সাথে আলীগড় আন্দোলনের সাদৃশ্য তুলে ধর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর