শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শিক্ষক মহোদয়ের বক্তব্যে কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের শিক্ষক মহোদয়ের বক্তব্যে ভাষা আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়। নতুন রাষ্ট্রের ভাষা কী হবে এ নিয়ে বিতর্ক দেখা দিলে মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তখনই ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বুদ্ধিজীবী লেখকগণ এর প্রতিবাদ করেন। এভাবে বাংলা, উর্দু রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক রাজনীতির অঙ্গনও উত্তপ্ত করতে থাকে। ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গভর্নর মুহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করলে ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তমদ্দুন মজলিস, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রভৃতি সংঘ বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য দাবি জানান। 'পাকিস্তান সরকার তাদের দাবি অগ্রাহ্য করলে ছাত্ররা ১১ মার্চ ভাষণ দিবস পালন, সর্বাত্মক হরতাল পালন করলে সরকার বেকায়দায় পড়ে । ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য সরকার ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে মিছিল মিটিং নিষিদ্ধকরণার্থে ১৪৪ ধারা জারি করে। ছাত্র জনতার ১৪৪ ধারা উপেক্ষা করে ২১ ফেব্রুয়ারি মিছিল করলে মিছিলে পুলিশ গুলি চালায়। বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়। পৃথিবীর ইতিহাসে বাঙালিরাই একমাত্র জাতি যারা মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন উৎসর্গ করে। তাই বাংলা ভাষায় জীবন উৎসর্গকারী সবার প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করা এবং ভাষাগত ঐতিহ্য রক্ষার জন্য সার্বক্ষণিক শুদ্ধরূপে বাংলা ভাষার চর্চা করা উচিত।

HSC History 1st Paper Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি · সৃজনশীল

উদ্দীপকের শিক্ষক মহোদয়ের বক্তব্যে কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়…

উদ্দীপক

আজকাল ছাত্রছাত্রীরা বাংলার সাথে ইংরেজি ও হিন্দি মিশিয়ে কথাবার্তা আদান-প্রদান করছে। ভাষার এ দুরবস্থা দেখে শিক্ষক মহোদয় দুঃখ করে শ্রেণিকক্ষে বললেন, এ বাংলা ভাষার মর্যাদার দাবিতে কত মানুষ প্রাণ দিয়েছে। সবার উচিত এ ভাষায় মর্যাদা সমুন্নত রাখা।

Dhaka · 2018

উত্তর

তমদ্দুন মজলিস ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়।

উত্তর

১৯৫৪ সালের ৮ মার্চ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২১ দফার ভিত্তিতে যুক্তফ্রন্ট উক্ত নির্বাচনে পূর্ব বাংলার ৩০৯টি আসনের মধ্যে ২২৩টি আসন লাভ করে। অন্যান্য দলগুলোর মধ্যে মুসলিম লীগ ৯টি, জাতীয় কংগ্রেস ২৪টি, তফসিলি ফেডারেশন - ২৭টি, খেলাফত রব্বানী ২টি, খ্রিষ্টান ১টি, বৌদ্ধ ১টি, কম্যুনিস্ট পার্টি ৪টি আসন লাভ করে। ১৯৫৪ সালে উক্ত নির্বাচনে মোট ভোট পড়ে ৩৭.১৯%। যার মধ্যে বৃহদংশই ছিল যুক্তফ্রন্টের পক্ষে। এজন্য এ নির্বাচনকে ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করা হয়।

উত্তর

উদ্দীপকের শিক্ষক মহোদয়ের বক্তব্যে ভাষা আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়। নতুন রাষ্ট্রের ভাষা কী হবে এ নিয়ে বিতর্ক দেখা দিলে মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তখনই ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বুদ্ধিজীবী লেখকগণ এর প্রতিবাদ করেন। এভাবে বাংলা, উর্দু রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক রাজনীতির অঙ্গনও উত্তপ্ত করতে থাকে। ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গভর্নর মুহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করলে ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তমদ্দুন মজলিস, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রভৃতি সংঘ বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য দাবি জানান। 'পাকিস্তান সরকার তাদের দাবি অগ্রাহ্য করলে ছাত্ররা ১১ মার্চ ভাষণ দিবস পালন, সর্বাত্মক হরতাল পালন করলে সরকার বেকায়দায় পড়ে । ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য সরকার ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে মিছিল মিটিং নিষিদ্ধকরণার্থে ১৪৪ ধারা জারি করে। ছাত্র জনতার ১৪৪ ধারা উপেক্ষা করে ২১ ফেব্রুয়ারি মিছিল করলে মিছিলে পুলিশ গুলি চালায়। বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়। পৃথিবীর ইতিহাসে বাঙালিরাই একমাত্র জাতি যারা মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন উৎসর্গ করে। তাই বাংলা ভাষায় জীবন উৎসর্গকারী সবার প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করা এবং ভাষাগত ঐতিহ্য রক্ষার জন্য সার্বক্ষণিক শুদ্ধরূপে বাংলা ভাষার চর্চা করা উচিত।

উত্তর

উক্ত আন্দোলন অর্থাৎ ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক- বক্তব্যটির সাথে আমি একমত। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অনন্যসাধারণ ঘটনা। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ, বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণা। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানি সরকারের অবহেলা, বঞ্চনা, শোষণের যাঁতাকলে পিষ্ট হচ্ছিল। মাতৃভাষা বাংলার প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবল নাড়া দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল পাকিস্তানিদের হাতে তাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতির কিছুই নিরাপদ নয়। এভাবেই বাঙালির মাঝে বাঙালি জাতীয়তাবাদের বীজ বপিত হয়। বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে বাংলার শোষিত, বঞ্চিত জনগণ তাদের কাম্য শাসনব্যবস্থা প্রণয়ন করতে সমর্থ হয়। যার প্রধান অনুপ্রেরণা ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন। পরিশেষে বলা যায় যে, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলেই বাঙালি জনগণ পরবর্তী সকল আন্দোলনে আরও ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা পায়। তাই ভাষা আন্দোলনকে বাঙালির স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক বলা যায়।
HSCHistory 1st PaperChapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৬০ সালে অসমিয়া ভাষাকে আসামের অফিসিয়াল ভাষা করার জন্য বিল পাসের সময় বাংলা ভাষা ভাষীরা আন্দোলন করে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ১৯৬১ সালের ১৯ মে হরতাল চলাকালে সাধারণ মানুষের মিছিলে পুলিশ গুলি চালালে এগারো জন প্রাণ হারায়।

Rajshahi · 2017

ক
কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়?
খ
কোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?
গ
উদ্দীপক পঠিত বিষয়ের যে আন্দোলনকে ইঙ্গিত করে সে আন্দোলনের দুই জন শহিদের পরিচয় দাও।
ঘ
'উক্ত আন্দোলন জাতীয়তার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আজ স্বীকৃত'- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?

কোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়?

কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দাদু তার নাতিকে এমন একজন ভাষা শহিদের গল্প শোনালেন যিনি পাকিস্তান সরকারের সচিবালয়ের পিয়ন ছিলেন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি তারিখে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলে যোগ দিয়ে তিনি পুলিশের গুলিতে আহত হন। দেড় মাস ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে অবশেষে তিনি মারা যান। মরণোত্তর একুশে পদক প্রদান করে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মানিত করা হয়। তার নামে একটি গ্রাম ও একটি ফোটিবিয়াস নামকরণ করা হয়।

Dhaka · 2017

ক
কে সর্বপ্রথম বাংলাদেশের শহিদ মিনার উদ্বোধন করেন?
খ
'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পটভূমির সূচনায় প্রবাসী বাঙালিদের অবদান সংক্ষেপে লেখো।
গ
উদ্দীপকের ভাষা শহিদের ন্যায় দুইজন ভাষা শহিদের পরিচয় দাও।
ঘ
শহিদদের আত্মত্যাগই ভাষা আন্দোলনের গতিকে তাৎপর্যময় করে তোলে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পটভূমির সূচনায় প্রবাসী বাঙালিদের অবদান সংক্ষেপে লেখো।

'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পটভূমির সূচনায় প্রবাসী বাঙালিদের অবদান সংক্ষেপে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কে সর্বপ্রথম বাংলাদেশের শহিদ মিনার উদ্বোধন করেন?

কে সর্বপ্রথম বাংলাদেশের শহিদ মিনার উদ্বোধন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফাল্গুন মাসের ভোরবেলা পাজামা-পাঞ্জাবি পরে খালি পায়ে বেরিয়ে গেল রাশেদ। সতীর্থদের সাথে এক হয়ে ধীরে ধীরে চলছে এক বেদীর দিকে। তাদের হাতে ফুল। মুখে গান— “আমার ভাইয়ের রক্তে রাঙানো...।...।

Rajshahi · 2018

ক
কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
খ
যুক্তফ্রন্টের ব্যাখ্যা দাও।
গ
উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তু পাঠ্যবইয়ের যে ঘটনাটিকে ইঙ্গিত করে তার পটভূমি ব্যাখ্যা কর।
ঘ
“বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে উক্ত ঘটনা ছিল তাৎপর্যপূর্ণ”– বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.যুক্তফ্রন্টের ব্যাখ্যা দাও।

যুক্তফ্রন্টের ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উক্ত আন্দোলন জাতীয়তার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আজ স্বীকৃত'- উক্তিটির উদ্দীপক পঠিত বিষয়ের যে আন্দোলনকে ইঙ্গিত করে সে আন্দোলনের দুই জন শহিদের পরিচয় দাওকোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়?শহিদদের আত্মত্যাগই ভাষা আন্দোলনের গতিকে তাৎপর্যময় করে তোলে- বিশ্লেষণ কর।উদ্দীপকের ভাষা শহিদের ন্যায় দুইজন ভাষা শহিদের পরিচয় দাও।'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পটভূমির সূচনায় প্রবাসী বাঙালিদের অবদান সংক্ষেপে লেখোকে সর্বপ্রথম বাংলাদেশের শহিদ মিনার উদ্বোধন করেন?“বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে উক্ত ঘটনা ছিল তাৎপর্যপূর্ণ”– বিশ্লেষণ কউদ্দীপকে বর্ণিত বিষয়বস্তু পাঠ্যবইয়ের যে ঘটনাটিকে ইঙ্গিত করে তার পটভূমি ব্যাখ্যযুক্তফ্রন্টের ব্যাখ্যা দাও।কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।