সাইমন কমিশন কেন ব্যর্থ হয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর: ভারতীয়দের অসহযোগিতার কারণে সাইমন কমিশন ব্যর্থ হয়েছিল । ১৯১৯ সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে ব্যর্থ হলে ১৯২৮ সালে ভাইসরয় লর্ড আরউইন জন সাইমনের নেতৃত্বে এ বিষয়ে পুনরায় একটি পার্লামেন্টারি কমিশন নিয়োগ করেন, যা সাইমন কমিশন নামে পরিচিত। কিন্তু সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি না থাকায় কংগ্রেস ও মুসলিম লীগ এটি মেনে নিতে অস্বীকার করে এবং কমিশনকে বর্জন করার সিদ্ধান্ত নেয়। যেদিন উক্ত কমিশনের সদস্যরা ভারতে পদার্পণ করেন সেদিনই হরতাল আহ্বান করা, হয় এবং সাইমন ফিরে যাও' ধ্বনি উত্থিত হলে এ কমিশন বাধ্য হয়েই চলে যায় এবং ইংরেজ সরকারের এই উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়।
HSC History 1st Paper Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি · সৃজনশীল
সাইমন কমিশন কেন ব্যর্থ হয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর