উদ্দীপকের রায়হানের কার্যক্রম পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের রায়হানের কার্যক্রম পাঠ্যপুস্তকের ছয় দফা দাবিকে ইঙ্গিত করে। নিচে ব্যাখ্যা করা হলোঃ উদ্দীপকে রতনপুর গ্রামের চেয়ারম্যান রফিক সাহেব একজন স্বৈরশাসক। তাঁর স্বৈরাচারী কার্যকলাপে অতিষ্ঠ গ্রামবাসী। ঐ গ্রামের প্রতিবাদী যুবক রায়হান, নানা আন্দোলন সংগ্রামে তার ভূমিকা অপরিসীম। চেয়ারম্যানের শাসন- শোষণের বিরুদ্ধে সাধারণ জনগণের পক্ষে রায়হান বেশ কয়েকটি দাবি সংবলিত একটি দাবিনামা পেশ করেন। এ দাবিনামা রতনপুরবাসীর মধ্যে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে। জনগণও দাবি আদায়ে সোচ্চার হয়। উদ্দীপকের আনোয়ার, শেখ মুজিবুর রহমানের মতো বাংলাদেশের স্বাধীনতার পূর্বে ৬ দফা দাবি উপস্থাপন করেছিলো। এই ছয় দফা দাবিকে বাঙ্গালি মুক্তির সনদ বলা হয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের রায়হানের কার্যক্রম পাঠ্যপুস্তকের ছয় দফা দাবিকে ইঙ্গিত করে।
HSC History 1st Paper Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি · সৃজনশীল
উদ্দীপকের রায়হানের কার্যক্রম পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে ইঙ্গিত করে? …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর