শেয়ারFacebookWhatsApp

“উক্ত আন্দোলন ছিল বাঙালির স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ” – তুমি কি একমত? যুক্তি দাও।

উত্তর: “উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ” – আমি উক্তিটির সাথে একমত । ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এ আন্দোলন বাঙালিকে স্বতন্ত্র জাতিগত পরিচয় সম্পর্কে সচেতন করে তোলে । ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি অধিকার আদায়ের বিষয়ে সচেতন হয়ে ওঠে। ফলে তারা পরবর্তী বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে দাবি আদায়ে সচেষ্ট হয় । পাকিস্তান রাষ্ট্রের প্রতি সৃষ্ট হতাশা থেকে তারা মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে ১৯৫৪ সালের নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটায়। নির্বাচনে মুসলিম লীগের বিরোধী পক্ষ যুক্তফ্রন্ট জয়ী হয়। এরপর ১৯৬২ সালে শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে বাঙালি আন্দোলন করে। ১৯৬৬ সালে বাঙালির মুক্তির সনদ ছয় দফা দাবি ঘোষণা করেন আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর অন্যতম ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি। এর পথ ধরে আসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচন। পাকিস্তানি শাসকরা নির্বাচনে বাঙালির প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের বিপুল বিজয় মেনে নিতে অস্বীকৃতি জানায়। বরং বাঙালিকে দমিয়ে দিতে গণহত্যা চালায়। ফলে অনিবার্য হয়ে হয়ে ওঠে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। রক্তক্ষয়ী এ যুদ্ধের মধ্যদিয়ে পূর্ব পাকিস্তান পরিণত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম ধাপ, যার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল। আর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র তারই চূড়ান্ত পরিণতি।

HSC History 1st Paper Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি · সৃজনশীল

“উক্ত আন্দোলন ছিল বাঙালির স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ” – তুমি কি …

উদ্দীপক

চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া রক্তে ভেজা। মাগো, ওরা বলে, সবার কথা কেড়ে নেবে। তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না । বলো মা, তাই কি হয়?

উত্তর

পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।

উত্তর

১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে পাক হানাদার বাহিনী নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর এক ঘৃণ্য নিধনযজ্ঞ চালায়। এ নৃশংস হত্যাকাণ্ডই 'অপারেশন সার্চলাইট' নামে পরিচিত । একযোগে রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর হেডকোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়। একইভাবে গণহত্যা চলেছিল পুরান ঢাকা, কচুক্ষেত, তেজগাঁও, ইন্দিরা রোড, মিরপুর, মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে। দেশের অন্যান্য স্থানেও এ নিধনযজ্ঞ চালানো হয়। এভাবে সারা দেশকে পাক হানাদার বাহিনী সমাধিক্ষেত্রে পরিণত করে।

উত্তর

উদ্দীপকের কবিতাটি পূর্ব পাকিস্তানের ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপর শোষণ চালাতে থাকে। প্রথমেই তারা বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়। এ পরিপ্রেক্ষিতেই উদ্দীপকের কবিতাটি রচিত হয়েছে। পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী ভাষা-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ শুরু করে। পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ৫৬.৪০ শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। তবুও মাত্র ৩.২৭% জনগোষ্ঠীর ভাষা উর্দুকে তারা রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। ১৯৪৮ সালের মার্চ মাসে মোহাম্মদ আলী জিন্নাহ কার্জন হলে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করেন— “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।” সাথে সাথে ছাত্র-জনতার মধ্য থেকে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ওঠে। পরে ১৯৫২ সালে সারা দেশে এ আন্দোলন ছড়িয়ে পড়ে । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা জারি করা হয় এবং সব ধরনের শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ একপর্যায়ে গুলিবর্ষণ করে। এতে শহিদ হন সালাম, বরকত, রফিক, জব্বার এবং শ্রমিক আউয়ালসহ নাম না জানা অনেকে। শহিদদের রক্ত বৃথা যায়নি। ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

উত্তর

“উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ” – আমি উক্তিটির সাথে একমত । ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এ আন্দোলন বাঙালিকে স্বতন্ত্র জাতিগত পরিচয় সম্পর্কে সচেতন করে তোলে । ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি অধিকার আদায়ের বিষয়ে সচেতন হয়ে ওঠে। ফলে তারা পরবর্তী বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে দাবি আদায়ে সচেষ্ট হয় । পাকিস্তান রাষ্ট্রের প্রতি সৃষ্ট হতাশা থেকে তারা মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে ১৯৫৪ সালের নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটায়। নির্বাচনে মুসলিম লীগের বিরোধী পক্ষ যুক্তফ্রন্ট জয়ী হয়। এরপর ১৯৬২ সালে শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে বাঙালি আন্দোলন করে। ১৯৬৬ সালে বাঙালির মুক্তির সনদ ছয় দফা দাবি ঘোষণা করেন আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর অন্যতম ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি। এর পথ ধরে আসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচন। পাকিস্তানি শাসকরা নির্বাচনে বাঙালির প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের বিপুল বিজয় মেনে নিতে অস্বীকৃতি জানায়। বরং বাঙালিকে দমিয়ে দিতে গণহত্যা চালায়। ফলে অনিবার্য হয়ে হয়ে ওঠে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। রক্তক্ষয়ী এ যুদ্ধের মধ্যদিয়ে পূর্ব পাকিস্তান পরিণত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম ধাপ, যার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল। আর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র তারই চূড়ান্ত পরিণতি।
HSCHistory 1st PaperChapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৬০ সালে অসমিয়া ভাষাকে আসামের অফিসিয়াল ভাষা করার জন্য বিল পাসের সময় বাংলা ভাষা ভাষীরা আন্দোলন করে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ১৯৬১ সালের ১৯ মে হরতাল চলাকালে সাধারণ মানুষের মিছিলে পুলিশ গুলি চালালে এগারো জন প্রাণ হারায়।

Rajshahi · 2017

ক
কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়?
খ
কোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?
গ
উদ্দীপক পঠিত বিষয়ের যে আন্দোলনকে ইঙ্গিত করে সে আন্দোলনের দুই জন শহিদের পরিচয় দাও।
ঘ
'উক্ত আন্দোলন জাতীয়তার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আজ স্বীকৃত'- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?

কোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়?

কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দাদু তার নাতিকে এমন একজন ভাষা শহিদের গল্প শোনালেন যিনি পাকিস্তান সরকারের সচিবালয়ের পিয়ন ছিলেন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি তারিখে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলে যোগ দিয়ে তিনি পুলিশের গুলিতে আহত হন। দেড় মাস ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে অবশেষে তিনি মারা যান। মরণোত্তর একুশে পদক প্রদান করে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মানিত করা হয়। তার নামে একটি গ্রাম ও একটি ফোটিবিয়াস নামকরণ করা হয়।

Dhaka · 2017

ক
কে সর্বপ্রথম বাংলাদেশের শহিদ মিনার উদ্বোধন করেন?
খ
'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পটভূমির সূচনায় প্রবাসী বাঙালিদের অবদান সংক্ষেপে লেখো।
গ
উদ্দীপকের ভাষা শহিদের ন্যায় দুইজন ভাষা শহিদের পরিচয় দাও।
ঘ
শহিদদের আত্মত্যাগই ভাষা আন্দোলনের গতিকে তাৎপর্যময় করে তোলে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পটভূমির সূচনায় প্রবাসী বাঙালিদের অবদান সংক্ষেপে লেখো।

'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পটভূমির সূচনায় প্রবাসী বাঙালিদের অবদান সংক্ষেপে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কে সর্বপ্রথম বাংলাদেশের শহিদ মিনার উদ্বোধন করেন?

কে সর্বপ্রথম বাংলাদেশের শহিদ মিনার উদ্বোধন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফাল্গুন মাসের ভোরবেলা পাজামা-পাঞ্জাবি পরে খালি পায়ে বেরিয়ে গেল রাশেদ। সতীর্থদের সাথে এক হয়ে ধীরে ধীরে চলছে এক বেদীর দিকে। তাদের হাতে ফুল। মুখে গান— “আমার ভাইয়ের রক্তে রাঙানো...।...।

Rajshahi · 2018

ক
কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
খ
যুক্তফ্রন্টের ব্যাখ্যা দাও।
গ
উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তু পাঠ্যবইয়ের যে ঘটনাটিকে ইঙ্গিত করে তার পটভূমি ব্যাখ্যা কর।
ঘ
“বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে উক্ত ঘটনা ছিল তাৎপর্যপূর্ণ”– বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.যুক্তফ্রন্টের ব্যাখ্যা দাও।

যুক্তফ্রন্টের ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উক্ত আন্দোলন জাতীয়তার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আজ স্বীকৃত'- উক্তিটির উদ্দীপক পঠিত বিষয়ের যে আন্দোলনকে ইঙ্গিত করে সে আন্দোলনের দুই জন শহিদের পরিচয় দাওকোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়?শহিদদের আত্মত্যাগই ভাষা আন্দোলনের গতিকে তাৎপর্যময় করে তোলে- বিশ্লেষণ কর।উদ্দীপকের ভাষা শহিদের ন্যায় দুইজন ভাষা শহিদের পরিচয় দাও।'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পটভূমির সূচনায় প্রবাসী বাঙালিদের অবদান সংক্ষেপে লেখোকে সর্বপ্রথম বাংলাদেশের শহিদ মিনার উদ্বোধন করেন?“বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে উক্ত ঘটনা ছিল তাৎপর্যপূর্ণ”– বিশ্লেষণ কউদ্দীপকে বর্ণিত বিষয়বস্তু পাঠ্যবইয়ের যে ঘটনাটিকে ইঙ্গিত করে তার পটভূমি ব্যাখ্যযুক্তফ্রন্টের ব্যাখ্যা দাও।কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।