উক্ত গানটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” গানের ইঙ্গিত করা হয়েছে। গানটি ভাষা আন্দোলনের এক অনন্য দলিল হয়ে আছে । আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটিতে ১৯৫২ সালের ফেব্রুয়ারির ২১ তারিখে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস ফুটে উঠেছে। একুশের গান ইতিহাসের বাক বদলের সঙ্গী। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রক্তজয়ী অধ্যায়ের প্রতিচ্ছবি। যে গানের সুর চিরকালের জন্য গেঁথে গেছে বাংলা ভাষাভাষীদের হৃদয়ে । গানটি হয়ে উঠেছে বাঙালির আত্মত্যাগের এক সমর্থক প্রতিচ্ছবি। এজন্য একুশের গান অত্যন্ত গুরুত্ব বহন করে। প্রতিবছর ২১ ফেব্রুয়ারির প্রভাতফেরিতে ভাষাশহিদের প্রতি শ্রদ্ধা জানাতে শত শত মানুষ এই গান গেয়ে শহিদ মিনার অভিমুখে খালি পায়ে হেঁটে যান পুষ্প স্তবক অর্পন করতে । বাঙালির তথা বাংলাদেশের মানুষের কাছে গানটি এতটাই গুরুত্ব বহন করে যে বিবিসি শ্রোতা জরিপে বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় এটি ৩য় স্থান লাভ করেছে। অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি বাংলা ভাষা আন্দোলনের এক অনন্য ঘটনা। এবং বাংলাদেশের ইতিহাসে এটি অনেক গুরুত্বপূর্ণ।
HSC History 1st Paper Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি · সৃজনশীল
উক্ত গানটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর