খিলাফত আন্দোলন বলতে কী বোঝ?
উত্তর: মুসলিম জাহানে খোলাফায়ে রাশিদিন থেকে খিলাফত নামের উৎপত্তি ঘটে। খলিফার শাসন সম্পর্কীয় ক্ষমতার বিস্তৃতিই খিলাফত। তৎকালীন সময়ে তুরস্কের সুলতান খলিফা পদ লাভ করায় ভারতীয় মুসলমানেরা তুরস্কের প্রতি শ্রদ্ধাশীল ছিল। ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে, ব্রিটিশরা তুরস্কের খিলাফতকে ভেঙে দেয় । ভারতীয় মুসলমানেরা তুরস্কের সেই খিলাফতকে রক্ষার্থে যে আন্দোলন পরিচালনা করেছিল তাকে খিলাফত আন্দোলন বলে। তুরস্কের শাসক কামাল আতার্তুক কর্তৃক খিলাফত ব্যবস্থার অবসান করলে ভারতের মুসলমানদের খিলাফত আন্দোলন ব্যর্থ হয়।
HSC History 1st Paper Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি · সৃজনশীল
খিলাফত আন্দোলন বলতে কী বোঝ?
উত্তর