ডিম্পেল হিরানির দেশের দুই অংশের সমৃদ্ধির পার্থক্য পাকিস্তান শাসনামলে বাংলাদেশের কোন অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ডিম্পেল হিরানির দেশের দুই অংশের সমৃদ্ধির পার্থক্য পাকিস্তান শাসনামলে বাংলাদেশে বিরাজমান অর্থনৈতিক বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯৪৮-৫৫ সময়কালে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের শিক্ষাক্ষেত্রে বরাদ্দ দেওয়া হয় যথাক্রমে ১৫৩০ কোটি টাকা ও ২৪০ কোটি টাকা। ১৯৪৭-৫৫ সময়কালে কেন্দ্রীয় সরকারের মোট ব্যয়ের মাত্র ১০% ব্যয় হয় পূর্ব পাকিস্তানে। ১৯৬০-৬১ থেকে ১৯৬৪-৬৫ সালে পশ্চিম পাকিস্তান লাভ করে ২২,২৩০ মিলিয়ন টাকা আর পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল ৬,৪৮০ মিলিয়ন টাকা। পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানে পর্যায়ক্রমে তিনটি রাজধানী শহর (করাচি, রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ) নির্মাণ করা হয়। করাচির জন্য ১৯৫৬ সাল পর্যন্ত ৫,৭০০ মিলিয়ন টাকা ব্যয় হয় যে সময়ে পূর্ব পাকিস্তানে মোট সরকারি ব্যয়ের হার ছিল মাত্রা ৫.১০%। ১৯৬৭ সাল পর্যন্ত ইসলামাবাদের উন্নয়নের জন্য ৩,০০০ মিলিয়ন টাকা ব্যয় করা হলেও ঢাকার উন্নয়নের জন্য ব্যয় করা হয় মাত্র ২৫০ মিলিয়ন টাকা। পশ্চিম পাকিস্তানে ভবন নির্মাণ, আসবাবপত্র ক্রয়, স্টাফদের বাসাবাড়ি নির্মাণ প্রভৃতিতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয় তার একচেটিয়া সুবিধা পায় পশ্চিম পাকিস্তানিরা। ফলে অর্থনীতির সকল ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ কয়েকগুণ পিছিয়ে পড়ে। সুতরাং উক্ত পার্থক্য পূর্ব পাকিস্তানের বিদ্যমান অর্থনৈতিক বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি · সৃজনশীল
ডিম্পেল হিরানির দেশের দুই অংশের সমৃদ্ধির পার্থক্য পাকিস্তান শাসনামল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর