উদ্দীপকে প্রতিক্রিয়াশীল দল বলতে কাকে বোঝানো হয়েছে? তার পরাজয়ের কারণগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রতিক্রিয়াশীল দল বলতে মুসলিম লীগকে বোঝানো হয়েছে। মুসলিম লীগ প্রতিক্রিয়াশীল রাজনীতি করত। তারা ধর্মীয় বিভিন্ন বয়ানের মাধ্যমে জনগণকে বোঝাত। কিন্তু তাদের কুশাসনের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ হয়। যার ফলশ্রুতিতে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্ট কয়েকটি দল নিয়ে জোট করে নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে যা উদ্দীপকের প্রতিক্রিয়াশীল 'ক' দলকে পরাজিত করা জোটবদ্ধ দল 'খ' এর মিল রয়েছে। মুসলিম লীগ পরাজয়ের কারণগুলো হলো- প্রথমত, অগণতান্ত্রিক মনোভাব ছিল মুসলিম লীগের। তারা স্বচ্ছতা ও গণতন্ত্রের চর্চা করত না। তারা ছিল স্বার্থান্বেষী, ক্ষমতালোভী। দ্বিতীয়ত, মুসলিম লীগের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ ছিল, যা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। তৃতীয়ত, মুসলিম লীগ সমাজের চাহিদা পূরণে ব্যর্থ ছিল। তারা জনগণ আশা-আকাঙ্ক্ষার দাবিগুলো অগ্রাহ্য করত। চতুর্থত, ঐক্যবদ্ধ জোটের শক্তির কাছে মুসলিম লীগ তেমনভাবে দাঁড়াতে পারেনি। যুক্তফ্রন্ট ৫টি দল নিয়ে গঠিত হয়। তারা জনগণের কাছে পৌঁছাতে সক্ষম হয়। যার ফলে তারা নির্বাচিত হয়। পঞ্চমত, নেতৃত্বের দুর্বলতা ছিল মুসলিম লীগের অন্যতম কারণ। তাদের অগণতান্ত্রিক মনোভাবে জনগণ তাদের প্রতি হতাশ হন। সুতরাং বলতে পারি, উপরোক্ত আলোচনা থেকে যে উদ্দীপকের 'ক' দলের মতো প্রতিক্রিয়াশীল মুসলিম লীগ উপরোক্ত কারণগুলোর জন্য পরাজিত হয়।
HSC History 1st Paper Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 4: পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি · সৃজনশীল
উদ্দীপকে প্রতিক্রিয়াশীল দল বলতে কাকে বোঝানো হয়েছে? তার পরাজয়ের কারণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর